সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার নিরাপত্তা পরিষদ অচল, তবু জীবনীশক্তিতে পূর্ণ জাতিসংঘ: গুতেরেস রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, অর্ধেকে নেমেছে বিদ্যুৎ উৎপাদন ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে, অনুসন্ধানে দুদক এনসিপির প্রার্থী উত্তরে আসিফ মাহমুদ ও দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী গোবিন্দপুর ইউপি নির্বাচন: হিমেলের সমর্থনে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল পাকুন্দিয়ায় ছোট ভাইকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে বড় ভাই আটক কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১

ময়মনসিংহে ক্ষুদে ফুটবলারদের প্রশিক্ষণ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ৫৫ বার পড়া হয়েছে
ময়মনসিংহে ক্ষুদে ফুটবলারদের প্রশিক্ষণ

ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় ময়মনসিংহে শুরু হলো অনূর্ধ্ব-১৫ বালকদের নিয়ে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ ক্যাম্প।

সোমবার (২১ এপ্রিল) বিকেলে ময়মনসিংহ লেডিস ক্লাবের মাঠে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম।

অনূর্ধ্ব-১৫ বালকদের ফুটবল প্রশিক্ষণে সুযোগ পেতে ১৩টি উপজেলা থেকে ১৫৫ জন খেলোয়াড় প্রাথমিক বাছাইয়ে অংশ নেয়। চূড়ান্ত বাছাইয়ে সুযোগ পায় ৪০ জন খেলোয়াড়। প্রতিভাবান এই খেলোয়াড়দের নিয়ে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের আয়োজন করেছে ময়মনসিংহ জেলা ক্রীড়া অফিস। প্রশিক্ষণ থেকে প্রতিভাবান খেলোয়াড়রা সুযোগ পাবে ক্রীড়া পরিদপ্তরের ডেভেলপমেন্ট কাপ এবং বিচ ফুটবল টুর্নামেন্টে অংশ নেয়ার।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন যুব উন্নয়নের উপ-পরিচালক হারুন-অর-রশিদ, জেলা শিক্ষা অফিসের ট্রেইনিং কোঅর্ডিনেটর জান্নাতুল নাহার। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা ক্রীড়া অফিসার, আল-আমিন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com