ময়মনসিংহে মাসব্যাপী অ্যাথলেটিকস্ প্রশিক্ষণের উদ্বোধন করলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম।
সোমবার (২১ এপ্রিল) ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় ৪০ জন বালক ও বালিকা নিয়ে এই প্রশিক্ষণের আয়োজন করে ময়মনসিংহ জেলা ক্রীড়া অফিস।
ময়মনসিংহ লেডিস ক্লাবের মাঠে সোমবার সকালে প্রতিযোগিতার মাধ্যমে খেলোয়াড় বাছাই করা হয়। ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় বালক ও বালিকাদের প্রতিযোগিতার আয়োজন করা হয়। ১২ টি স্কুলের ১১০ জন বালক ও বালিকা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বালকদের ৭টি এবং বালিকাদের ৬ টি ইভেন্ট আয়োজন করা হয়। প্রতিযোগিতা থেকে বাছাইকৃত ৪০ জন খেলোয়াড়কে মাসব্যাপী প্রশিক্ষণের জন্য চূড়ান্ত করা হয়।
প্রতিযোগিতা শেষে খেলোয়াড়দের পুরস্কার তুলে দেন ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন যুব উন্নয়নের উপ-পরিচালক হারুন-অর-রশিদ, জেলা শিক্ষা অফিসের ট্রেইনিং কোঅর্ডিনেটর জান্নাতুল নাহার। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা ক্রীড়া অফিসার আল-আমিন।