সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার নিরাপত্তা পরিষদ অচল, তবু জীবনীশক্তিতে পূর্ণ জাতিসংঘ: গুতেরেস রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, অর্ধেকে নেমেছে বিদ্যুৎ উৎপাদন ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে, অনুসন্ধানে দুদক এনসিপির প্রার্থী উত্তরে আসিফ মাহমুদ ও দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী গোবিন্দপুর ইউপি নির্বাচন: হিমেলের সমর্থনে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল পাকুন্দিয়ায় ছোট ভাইকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে বড় ভাই আটক কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১

দিল্লী অভিমুখে লংমার্চের হুঁশিয়ারি খেলাফত মজলিসের

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ৩৪ বার পড়া হয়েছে
দিল্লী অভিমুখে লংমার্চের হুঁশিয়ারি খেলাফত মজলিসের

ভারতের সংসদে পাস হওয়া বিতর্কিত ‘ওয়াক্ফ সংশোধনী বিল’ বাতিল এবং মুসলিম নির্যাতন বন্ধ না হলে দিল্লীমুখী লংমার্চের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মদ মামুনুল হক। বুধবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত গণমিছিল-পূর্ব সমাবেশে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

মামুনুল হক বলেন, “গাজা ও ভারত, এই দুটি অঞ্চল আজ বিশ্বের সবচেয়ে সমালোচিত জনপদ। গাজায় ইসরায়েলের বর্বর গণহত্যা চললেও ভারতের ৩০ কোটি মুসলমানের অস্তিত্ব ধ্বংসের অপচেষ্টায় লিপ্ত মোদীর সরকার। বিতর্কিত ওয়াক্ফ বিলের মাধ্যমে ভারতের প্রায় নয় লাখ একর মুসলিম ওয়াকফ সম্পত্তি দখলের ষড়যন্ত্র চলছে।”

তিনি দাবি করেন, এই বিল মুসলমানদের ধর্মীয় ও সাংস্কৃতিক অধিকার হরণের এক সুপরিকল্পিত চক্রান্তের অংশ। তিনি বিশ্বের বিবেকবান মানুষদের গাজাবাসীর মতো ভারতের মুসলমানদের পক্ষেও রাস্তায় নামার আহ্বান জানান।

সমাবেশ শেষে বায়তুল মোকাররম থেকে ভারতীয় হাইকমিশনের উদ্দেশে গণমিছিল শুরু হয়, যা শান্তিনগর মোড়ে পৌঁছালে পুলিশ বাধা দেয়। পরে সংগঠনের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমাদের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল বারিধারায় অবস্থিত ভারতীয় দূতাবাসে গিয়ে একটি স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপিতে পাঁচটি গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করা হয়। ওয়াক্ফ সংশোধনী বিল ২০২৫ বাতিল করতে হবে, ভারতের মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে, মসজিদ-মাদরাসা ও ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠানের সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে হবে, সব মুসলিমবিরোধী বৈষম্যমূলক আইন বাতিল করতে হবে এবং মুসলমানদের ওপর চালানো মানবাধিকার লঙ্ঘনের নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্ত নিশ্চিত করতে হবে।

স্মারকলিপিতে আরও বলা হয়, “ভারতের মুসলমানরা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নির্যাতনের শিকার। এ অবস্থায় বিতর্কিত ওয়াক্ফ বিল তাদের ধর্মীয় অস্তিত্ব বিলীন করার হুমকি হয়ে দাঁড়িয়েছে। ভারতের এই নীতির ফলে কেবল দেশটির অভ্যন্তরীণ শান্তিই নয়, বরং গোটা উপমহাদেশের স্থিতিশীলতাও হুমকির মুখে পড়বে।”

সমাবেশে আরও বক্তব্য রাখেন খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ, নায়েবে আমির মাওলানা মুহিউদ্দীন রাব্বানী, সাবেক এমপি অ্যাডভোকেট শাহীনূর পাশা চৌধুরী, মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমাদ, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com