বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

হোসেনপুরে প্রতিবন্ধী মাদরাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ মসজিদের মুয়াজ্জিনের বিরুদ্ধে

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ১৪৮ বার পড়া হয়েছে
হোসেনপুরে প্রতিবন্ধী মাদরাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ মসজিদের মুয়াজ্জিনের বিরুদ্ধে
কিশোরগঞ্জের হোসেনপুরে বুদ্ধি প্রতিবন্ধী এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ করেছে স্থানীয় এক মসজিদের মোয়াজ্জিন। মুদি দোকান থেকে চিনি আনতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন হতভাগ্য প্রতিবন্ধি ওই মাদরাসা শিক্ষার্থী।
পুলিশ ও অন্যান্য সূত্রে জানা গেছে, বুধবার সকালে ওই ছাত্রীর মা কিশোরী মেয়েটিকে চিনি আনতে স্থানীয় মসজিদের মুয়াজ্জিম মজিবুর রহমান ফিরোজের (৬০) মুদি দোকানে পাঠায় ৷ ওই সময় আশপাশে লোকজন না থাকায় দোকানি মোয়াজ্জিন ফিরোজ সুযোগ বুঝে কিশোরী মেয়েটিকে দোকানের দরজা আটকিয়ে জোরপূ্র্বক ধর্ষণ করে।
পরে মেয়েটির ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ধর্ষক পালিয়ে যায়। ধর্ষক মজিবুর উপজেলার পুমদি ইউনিয়নের উত্তর পুমদি গ্রামের মৃত আব্দুল মোতালিবের পুত্র এবং পুমদী ইউনিয়ন পরিষদ জামে মসজিদের মুয়াজ্জিন।
এ ঘটনায় ওই ছাত্রীর মা তার মেয়েকে ধর্ষণের অভিযোগে হোসেনপুর থানায় মামলা দায়ের করে জরুরী প্রতিকার দাবি করেছেন।
এ ব্যাপারে হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন জানান, ধর্ষণের ঘটনায় হোসেনপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে। এরই ধারাবাহিকতায় পুলিশ হেফাজতে মেয়েটির ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে। পাশাপাশি আসামিকে গ্রেপ্তারে পুলিশের  সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com