বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ৩৪ দিন ধরে নিখোঁজ তরুণী চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা মজুদ থাকলেও বাইরে থেকে স্যালাইন কেনার নির্দেশ, সিনিয়র নার্সকে শোকজ যে দ্বীপে হাজারো তাইওয়ানিজ সাইকেল নিয়ে ঘোরেন রংপুরে চার হত্যাকাণ্ড: আসামি ও পুলিশ কর্মকর্তার একই শার্ট নিয়ে চাঞ্চল্য ১৮০ দিনে বিএনপি সরকার নিদারুণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে: নাহিদ ইসলাম

নিকলীর মাটিতে নামল যেন দেব-দেবতার দল

দিলীপ কুমার সাহা, নিকলি, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ১০ মে, ২০২৫
  • ১৫৭ বার পড়া হয়েছে
নিকলীর মাটিতে নামল যেন দেব-দেবতার দল

গ্রামের পথে হাঁটছেন শিব-পার্বতী। বাড়িতে ডুকছেন, নিকলীর পুরান বাজারে বিভিন্ন দোকানে ডুকছেন, ঢাকের তালে তালে নৃত্য করছেন, শিব-পার্বতী দেবতার অবয়বে সেজে বাড়ি বাড়ি ঘুরে নাচছেন, গাইছেন ও দক্ষিণা সংগ্রহ করছেন হিন্দু ধর্মাবলম্বী এক দল সন্ন্যাসী। শুক্রবার বিকেলে এমন দৃশ্যের দেখা মিলল কিশোরগঞ্জের নিকলী উপজেলার সদর ইউনিয়নের পুরাতন বাজার, বর্মন পাড়া, সাহা পাড়া ষাইটধারসহ বিভিন্ন এলাকায়।

সংশ্লিষ্টরা জানান, বৈশাখ মাসের শেষ দিনে সংক্রান্তি পালনে নানা আয়োজন করেন সনাতন ধর্মাবলম্বীরা। বিভিন্ন গ্রামে সংক্রান্তি দিন চড়ক পূজা পালনের রীতি রয়েছে। মূলত গ্লানি, ব্যর্থতা ও রোগমুক্তি কামনায় গ্রামের গৃহস্থের বাড়িতে এ পূজার আয়োজন করা হয়। এ পূজার অর্থ সংগ্রহে ১০-১২ জনের একেকটি দল গঠন করা হয়। দলের সদস্যরা শিব-পার্বতী সেজে গ্রামে গ্রামে বাড়ি বাড়ি ঘুরে নেচে-গেয়ে দক্ষিণা সংগ্রহ করেন। দক্ষিণা সংগ্রহের পাশাপাশি ধর্মীয় সংগীত আর নৃত্য পরিবেশন করে গ্রামবাংলার মানুষকে বিনোদন দিয়ে থাকে এই দলের সদস্যরা।

এদিন গ্রামের পুজা বাড়ির আঙিনায় মাঙ্গলিক আচার-অনুষ্ঠানসহ পূজা অনুষ্ঠিত হয়। পৌরাণিক ধর্ম মতে, দেবতারা সমুদ্র মন্থন করলে বিষ উঠে আসে। তখন দেবতা শিব দেখলেন এই বিষ পৃথিবীতে ছড়িয়ে পড়লে সমগ্র প্রাণিকুল মারা যাবে। তখন তিনি নিজে বিষ পান করে কণ্ঠে ধারণ করেন। বিষক্রিয়ায় তার কণ্ঠ নীল বর্ণ হয়ে যায়। এ কারণে শিবের অন্য নাম নীলকণ্ঠ। প্রাণিকুলের সুখ-সমৃদ্ধির কামনায় বৈশাখের শেষ দিন শিবের গাজন বা নীল পূজা পালন করা হয়। মূলত বৈশাখের এই সংক্রান্তিতে চরক পুজায় মানুষ অতীতের দুঃখ, কষ্ট, ব্যর্থতা, রোগ ও বিপদ-আপদ থেকে মুক্তির কামনা করে।

শুক্রবার কিশোরগঞ্জের নিকলী উপজেলার সদর ইউনিয়নের পুরাতন বাজার, বর্মন পাড়া, সাহা পাড়া ষাইটধারসহ বিভিন্ন এলাকায়। একটিদলকে বাদ্যের তালে তালে নেচে-গেয়ে ঘুরে বেড়াতে দেখা যায়। দলের বেশিরভাগ সদস্য কিশোর, তরুণ ও যুবক। তারা বাড়ি বাড়ি গিয়ে গৃহস্থের মঙ্গল কামনা করে ধর্মীয় গান এবং নৃত্য পরিবেশন করেন। গান পরিবেশনের পর গৃহস্থরা তাদের চাল, ধান, ডালসহ নগদ অর্থ দেন।

সেখানে শিব-গৌরি সেজেছেন যথাক্রমে পরিমল রবিদাস ও অর্ণব রবিদাস। তারা বলেন, শিব-গৌরি সেজে বাড়ি বাড়ি ঘুরছি। ভক্তদের কাছ থেকে দক্ষিণা নিচ্ছি। পরবর্তীতে পূজা করা হবে। সেখানে সব ভক্ত যোগ দেবেন। তাদের বাড়ি বাজিতপুর উপজেলার হিলচিয়া ইউনিয়নের নোয়াকান্দী গ্রামে। প্রতি বছর আমরা চরক পুজা করি। বাড়ি বাড়ি ঈশ^রের ডাক ছড়িয়ে দেই। শিব-পার্বতী সজে আমরা নাচি ও দক্ষিণা সংগ্রহ করি। বৈশাখ মাসের সংক্রান্তির দিন সবাই মিলে পূজা করব।

বাজিতপুর উপজেলার হিলচিয়া ইউনিয়নের নোয়াকান্দি গ্রামের ওই দলের প্রধান ও সন্ন্যাসী রতন গোস্বামী বলেন, এ চরক পুজা কেউ করে চৈত্রসংক্রান্তি কেউ বৈশাখ মাসের সংক্রান্তি কেউবা জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তিতে করে থাকে। তবে আমরা নোয়াকান্দি গ্রামে প্রতি বছর বৈশাখ মাসের সংক্রান্তি উৎসবের অর্থ সংগ্রহের জন্য হাটবাজার ও গ্রাম ঘুরে গান-নাচ করে টাকা ও উপঢৌকন সংগ্রহণ করি। উপঢৌকন হিসেবে পাওয়া টাকা ও খাদ্য দিয়ে বৈশাখ মাসের সংক্রান্তির দিন চড়ক পূজা, শিবের -নীল পূজা পালন করি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com