মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা আবার গ্রেপ্তার ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা: ছাত্রদল ট্রলি ব্যাগে নারীর লাশ: প্রেমের সম্পর্কের পর হত্যা, গ্রেপ্তার প্রেমিকসহ তিন পাচার করা সম্পদ থেকে কর আদায়ে সরকারের নতুন উদ্যোগ নিরাপত্তা শঙ্কায় এনবিআরে প্রবেশে কড়াকড়ি শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ভোট ১২ নভেম্বর শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৩৩ জন স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার

বেনাপোলে সড়ক দুর্ঘটনায় মটরসাইকেল শ্রমিকের মৃত্যু

ইয়ানূর রহমান, যশোর
  • আপডেট সময় রবিবার, ১১ মে, ২০২৫
  • ৪৫ বার পড়া হয়েছে
বেনাপোলে সড়ক দুর্ঘটনায় মটরসাইকেল শ্রমিকের মৃত্যু

বেনাপোলে সড়ক দূর্ঘনায় ইসমাইল হোসেন (১৭) নামে এক গ্যারেজ শ্রমিকের মৃত্যু হয়েছে।  রবিবার (১১ মে) সকাল সাড়ে নয়টার সময় যশোর-কোলকাতা মহাসড়কে বেনাপোল ফায়ার সার্ভিসের সামনে এ দূর্ঘটনা ঘটে। নিহত ইসমাইল হোসেন যশোরের বেনাপোল পোর্ট থানার গয়ড়া গ্রামের মোমিন হোসেনের ছেলে ও বেনাপোল বলফিল্ডের সামনে অবস্থিত সাদ্দাম হোসেনের মটরসাইকেল গ্যারেজের নবীন শ্রমিক।

জানা যায়, বেনাপোল থেকে যশোর অভিমুখে যাওয়া ধান বোঝাই একটি ট্রাক্টরের সাথে ধাক্কা লেগে বিপরীত দিক থেকে আসা বাইসাইকেল আরোহী মটরসাইকেল শ্রমিক ইসমাইল হোসেন মুখোমুখি সংঘর্ষে পড়ে গিয়ে চাকায় পিস্ট হয়। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।

বেনাপোল ফায়ার সার্ভিসের ইনচার্জ বাইজিদ বোস্তামি জানান, সকালে ফায়ার সার্ভিসের সামনে বেনাপোল থেকে যশোরগামী একটি ধানবাহি ট্রাক্টরের ধাক্কায় এক সাইকেল আরোহী রাস্তার উপর ছিটকে পড়ে। পরে, তাকে উদ্ধার করে নাভারন হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকৎসক মৃত বলে ঘোষণা করেছে।

নাভারন হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ (ওসি) রোকনুজ্জামান মহাসড়কে দূর্ঘটনার কবলে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনার সাথে জড়িত ধানবাহী ট্রাক্টরেরর চালক পালিয়েগেছে, আটক করা হয়েছে ট্রাক্টরটি। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com