বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ৩৪ দিন ধরে নিখোঁজ তরুণী চীনের তৈরি জে-১০ সিই যুদ্ধবিমান কেনার পথে সরকার: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা মজুদ থাকলেও বাইরে থেকে স্যালাইন কেনার নির্দেশ, সিনিয়র নার্সকে শোকজ যে দ্বীপে হাজারো তাইওয়ানিজ সাইকেল নিয়ে ঘোরেন রংপুরে চার হত্যাকাণ্ড: আসামি ও পুলিশ কর্মকর্তার একই শার্ট নিয়ে চাঞ্চল্য ১৮০ দিনে বিএনপি সরকার নিদারুণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে: নাহিদ ইসলাম

১৭ দিনে ৬ টি ভ্রাম্যমাণ আদালত, জরিমানা ৫ লক্ষ টাকা

দিলীপ কুমার সাহা, নিকলি, কিশোরগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ১১ মে, ২০২৫
  • ১৪২ বার পড়া হয়েছে
১৭ দিনে ৬ টি ভ্রাম্যমাণ আদালত, জরিমানা ৫ লক্ষ টাকা

কিশোরগঞ্জের নিকলী হাওরে চলতি বছরের ২৪ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত মাত্র ১৭ দিনে ছয়টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিট্রেট প্রতীক দত্ত এই দন্ড প্রদান করেন।

জানা যায়, ২৪ এপ্রিল বিকেলে নিকলী উপজেলার দামপাড়া ইউনিয়নের নোওয়াপাড়া হাওরে কৃষিজমির উপরিভাগের মাটি কেটে নিয়ে যাওয়ার অভিযোগে এক্সকাভেটর মালিক রিয়াজুল ইসলাম নামে এক ব্যাক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

১ মে বিকেলের কিশোরগঞ্জের নিকলী উপজেলার সোয়াইজনী নদীর তীরবর্তী আবাদযোগ্য মাটির কর্ষণীয় স্তর কাটার অভিযোগে মো: আব্দুল নামক এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

৫ মে বিকেলে উপজেলার কুর্শা-গুড়ই সড়কের পূর্ব পাশ্বের দিঘাবিল এলাকায় নিজ কৃষিজমি থেকে ভেকু দিয়ে কৃষিজমির মাটি কাটার দায়ে জমির মালিক নাজিম উদ্দীন (৫৫) নামের এক ব্যক্তিকে ২ লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

১৭ দিনে ৬ টি ভ্রাম্যমাণ আদালত, জরিমানা ৫ লক্ষ টাকা

৮ মে সকালের কিশোরগঞ্জের নিকলী উপজেলার সদর ইউনিয়নের বড় হাওরের অফিসপাড়া গ্রামের পাশে কৃষি জমির উপরিভাগের মাটি কেটে নিয়ে যাওয়ার অভিযোগে এক্সেভেটর মালিক সেলিম নামের এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই দিন সন্ধ্যার দিকে নিকলী উপজেলার দামপাড়া ইউনিয়নের দামপাড়া মৌজার চৈলাতি বড় হাওরের কৃষি জমির উপরিভাগের মাটি কেটে নিয়ে যাওয়ার অভিযোগে এক্সেভেটর মালিক মোঃ হাকিম নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সর্বশেষ শনিবার (১০ মে) সন্ধ্যায় উপজেলার সিংপুর হাওরে কৃষিজমির উপরিভাগের মাটি কেটে বিক্রির দায়ে তফাজ্জল হোসেন নামে এক জমির মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই কিছু ব্যক্তি কৃষি জমির মাটি বিক্রি করছেন বিভিন্ন ইট ভাটায় ও বাড়ি ভরাটের জন্য, এতে ফসলি জমির উর্বরতা নষ্ট হওয়ার পাশাপাশি পরিবেশের ক্ষতি হচ্ছে। এখন ওই মাটি ব্যাবসায়ীদের মাঝে আতঙ্ক ভ্রাম্যমাণ আদালত। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিট্রেট প্রতীক দত্ত বলেন, কৃষিজমি ও পরিবেশ রক্ষায় প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে। ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com