মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা আবার গ্রেপ্তার ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা: ছাত্রদল ট্রলি ব্যাগে নারীর লাশ: প্রেমের সম্পর্কের পর হত্যা, গ্রেপ্তার প্রেমিকসহ তিন পাচার করা সম্পদ থেকে কর আদায়ে সরকারের নতুন উদ্যোগ নিরাপত্তা শঙ্কায় এনবিআরে প্রবেশে কড়াকড়ি শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ভোট ১২ নভেম্বর শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৩৩ জন স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার

নার্সিং কলেজ শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ১৪ মে, ২০২৫
  • ৪৫ বার পড়া হয়েছে
নার্সিং কলেজ শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ

নার্সিং ডিপ্লোমাকে ডিগ্রি সমমানের করার দাবিতে রাজধানীর শাহবাগ অবরোধ করেছেন ডিপ্লোমা নার্সিং কলেজের শিক্ষার্থীরা। বুধবার (১৪ মে) দুপুরে শাহবাগ মোড় অবরোধ করেন তারা।

এদিকে অবরোধের ফলে মোড়টিতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। যাত্রীদের পোহাতে হচ্ছে দুর্ভোগ।

এর আগে আজ সকাল ১০টা দুপুর ১টা নাগাদ শিক্ষার্থীরা সমাবেশ করেন। সমাবেশ শেষে শাহবাগ মোড়ের দিকে মিছিল নিয়ে বের হন তারা। শাহবাগ থানার সামনে পুলিশ তাদের বাধা দেন। তবে বিক্ষোভকারীরা ব্যারিকেড সরিয়ে শাহবাগ মোড়ে যায়। বর্তমানে শাহবাগ মোড়ে অবস্থান করছেন তারা।

শিক্ষার্থীরা বলছেন, এইচএসসি পাস করে নার্সিংয়ে পড়তে আসি আমরা। ১১০ ক্রেডিটের তিন বছর ছয় মাস মেয়াদি কোর্সও করি। তারপরও ডিগ্রির মান দেয়া হচ্ছে না আমাদের। পক্ষান্তরে, এইচএসসি পাস করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের তিন বছর কোর্স শেষ করেও ডিগ্রি সমমান পাচ্ছে। আমরা চাই, এটিকে ডিগ্রি সমমান করা হোক।

এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর জানান, নার্সিং শিক্ষার্থীরা শাহবাগ মোড় অবরোধ করে রেখেছেন। পুলিশ তাদের সেদিকে যেতে বাধা দিয়েছিল। কাজ হয়নি। আমরা চেষ্টা করছি, শান্তিপূর্ণভাবে আলোচনা করে তাদের সরিয়ে দিতে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com