বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বরগুনায় নদীর তীরে ভেসে এল ৩২ ফুট লম্বা তিমির মৃতদেহ কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ; কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর পদক্ষেপ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু, সভাপতিত্ব করছেন খলিলুর রহমান সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম আসিফের বিরুদ্ধে অভিযোগ ‘আমলযোগ্য’, তাই অনুসন্ধান: দুদক সচিব হোসেনপুরে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নে সমবায় বিভাগের বৃক্ষরোপণ কর্মসূচি নওগাঁর পত্নীতলায় বাণিজ্য মেলায় লটারির ড্র না হওয়ায় ভাংচুর-লুটপাট কওমি মাদরাসায় মানসম্মত পাঠদান, তাড়াইলে শিক্ষকদের নিয়ে কর্মশালা কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেপ্তার ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু ও হাসপাতালে ভর্তির রেকর্ড

পাকুন্দিয়ায় তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ১৭ মে, ২০২৫
  • ১৪২ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পুলিশের বিশেষ অভিযানে ১০২ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি পালসার মোটর সাইকেল জব্দ করা হয়। তাদের বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বুধবার গভীর রাতে উপজেলার দরগাবাজার-নারান্দী গ্রামীন পাকা সড়কের নারান্দী গ্রামের রইসউদ্দীন কোম্পানির বাড়ির সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যাক্তিরা হলেন, উপজেলার মির্জাপুর গ্রামের মৃত আফতাব উদ্দীনের ছেলে মো. আজাদ খান (৫১), নারান্দী (চরপাড়া) গ্রামের মো. আঙ্গুর মিয়ার ছেলে মো. মিজানুর রহমান (৪০) ও সম্মানিয়া গ্রামের মৃত আহম্মদ আলীর ছেলে দেলোয়ার হোসেন (৩৬)।

পাকুন্দিয়া থানা সূত্রে জানা যায়, বুধবার রাতে পাকুন্দিয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দরগাবাজার-নারান্দী গ্রামীন পাকা সড়কে মাদক বিরোধী বিশেষ অভিযান চালায়। এসময় পাকুন্দিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ইউসুফ আলী ও উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ নারান্দী গ্রামের রইসউদ্দীন কোম্পানির বাড়ির সামনে থেকে ওই তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করে। এসময় তল্লাশী চালিয়ে তাদের কাছ থেকে ১০২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়াও মাদক কারবারে ব্যবহৃত একটি পালসার মোটর সাইকেল জব্দ করা হয়। যার মূল্য আনুমানিক দেড় লাখ টাকা।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াৎ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com