শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
খাগড়াছড়ি-রাঙামাটিতে অবরোধ চলছে: চরম ভোগান্তিতে যাত্রীরা শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই আপস না করলে ‘লাশ পড়বে’: কুরিয়ারের ম্যানেজারকে প্রাণনাশের হুমকি ছাত্রীকে যৌন হয়রানির খবরে মহিলা মাদ্রাসায় আগুন দিল স্থানীয়রা, শিক্ষককে পুলিশে সোপর্দ সৌদিতে ফের হুতি হামলার নিন্দা বাংলাদেশের ভারতের প্রধান ব্যাংক স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় সাইবার হামলা সৌদির বিভিন্ন কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি বন্দি আছেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু দাম্মামের সব ফ্লাইট তিন দিন বন্ধ, রিয়াদ রুটে ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত কিশোরগঞ্জে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক, সম্প্রীতি বজায় রাখার আহ্বান

কিশোরগঞ্জে দৈনিক আমার সংবাদ ও ডেইলী পোস্টের উপজেলা প্রতিনিধি সম্মেলন

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ২১ মে, ২০২৫
  • ২২০ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে দৈনিক আমার সংবাদ ও ডেইলী পোস্টের উপজেলা প্রতিনিধি সম্মেলন

কিশোরগঞ্জে দৈনিক আমার সংবাদ ও ডেইলী পোস্টের উপজেলা প্রতিনিধি সম্মেলন ও পত্রিকার আইডিকার্ড বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ মে) সকাল সাড়ে ১১টায় কিশোরগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে জেলার ১৩টি উপজেলার প্রতিনিধিদের পত্রিকার আইডিকার্ড বিতরণ করা হয়।

অনুষ্ঠানে কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি মো. ইমরান হোসেনের সভাপতিত্বে ও তৌকির ইসলাম তন্ময় এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও বাংলাভিশনের জেলা প্রতিনিধি একে নাছিম খান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গীর আলম মোল্লা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও বিডিচ্যানেলফোর এর প্রধান সম্পাদক আহমাদ ফরিদ, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী, সহ-সভাপতি মনিরুজ্জামান খান চৌধুরী সোহেল, দৈনিক আজকের সারাদিন এর নির্বাহী সম্পাদক মো: জাভেদ ইকবাল সহ জেলার ও ১৩টি উপজেলার  কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, একজন সাংবাদিক তার লিখনির মাধ্যমে তার মিডিয়াকে ফুটিয়ে তোলে। ভাল মিডিয়ার কোন বিকল্প নাই। প্রথম শ্রেণির যত পত্রিকা আছে তার মধ্যে আমার সংবাদ ও ডেইলী পোস্ট একটি ভাল পত্রিকা। ভাল ভাল সংবাদ প্রকাশের জন্য সম্পাদক সহ প্রতিষ্ঠানের অন্যান্য সাংবাদিকদের ধন্যবাদ জানান। একই সাথে দৈনিক আমার সংবাদ ও ডিইলী পোস্টের উত্তরত্তোর সাফল্য কামনা করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com