বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

কিশোরগঞ্জে চোরাই গরুসহ পিকআপ জব্দ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ২৫ মে, ২০২৫
  • ২৮৩ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে চোরাই গরুসহ পিকআপ জব্দ

কিশোরগঞ্জে ৬টি চোরাই গরুসহ একটি পিকআপ জব্দ করেছে পুলিশ।

রোববার (২৫ মে) ভোরে সদর উপজেলার বিন্নাটি এলাকা থেকে গরুসহ পিকআপটি জব্দ করা হয়।

স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, পার্শ্ববর্তী ময়মনসিংহ জেলার নান্দাইল মুশুল্লি এলাকা থেকে ভোর রাতে একটি পিকআপে করে গরু নিয়ে যাচ্ছিল একটি চোর চক্র। এ সময় চেকপোস্টে টহলরত পুলিশ পিকআপটিকে সন্দেহজনক হওয়ায় থামানোর সংকেত দেয়। সংকেত দেওয়ায় চেকপোস্ট থেকে কিছু দূরে গরুবোঝায় পিকআপ রেখে চোরচক্র পালিয়ে যায়। পরে ছয়টি গরুসহ পিকআপ জব্দ করে থানায় নিয়ে আসে পুলিশ।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই ঘটনায় নান্দাইল থানায় মামলা প্রক্রিয়াধীন। আইনি প্রক্রিয়া শেষে গরুর মালিকদের কাছে গরু হস্তান্তর করা হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com