মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা আবার গ্রেপ্তার ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা: ছাত্রদল ট্রলি ব্যাগে নারীর লাশ: প্রেমের সম্পর্কের পর হত্যা, গ্রেপ্তার প্রেমিকসহ তিন পাচার করা সম্পদ থেকে কর আদায়ে সরকারের নতুন উদ্যোগ নিরাপত্তা শঙ্কায় এনবিআরে প্রবেশে কড়াকড়ি শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ভোট ১২ নভেম্বর শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৩৩ জন স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার

পলিমাটি’র আয়োজনে রাজশাহীতে নজরুলের জন্মজয়ন্তী পালিত

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ২৮ মে, ২০২৫
  • ৭৩ বার পড়া হয়েছে
পলিমাটি'র আয়োজনে রাজশাহীতে নজরুলের জন্মজয়ন্তী পালিত
রাজশাহীতে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পলিমাটি’র আয়োজনে এবং পলিমাটি’র অপর চারটি ভাতৃপ্রতিম সংগঠন-হ্যান্ডস টুগেদার ইনেশিয়েটিভ (এইচটিআই), রেড রিভার ক্রু (আরআরসি), দ্যা ফ্লাইং ফিট এবং তর্কশালা ডিবেটিং ক্লাব এর সহযোগিতায়  জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
জাতীয় কবির জন্মবার্ষিকী পালন উপলক্ষ্যে ২৭ মে ২০২৪ মঙ্গলবার সন্ধ্যা ৭:৩০ টায় জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে সংক্ষিপ্ত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 
পলিমাটি’র সভাপতি উজ্জ্বল আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা  মু. রেজা হাসান, সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন, উপ প্রকৌশলী আলিফ মাহমুদ, জেলা কালচারাল অফিসার শাহাদাত হোসেন,তর্কশালা ডিবেটিং ক্লাবের সভাপতি ও রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ফরহাদ হোসেন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পলিমাটি’র সাংস্কৃতিক কর্মীরা নৃত্য, কবিতা ও গানের মাধ্যমে জাতীয় কবিকে স্মরণ করেন। পলিমাটি ও পলিমাটির ভাতৃপ্রতিম ৪টি সংগঠনের প্রায় ২ শতাধিক সদস্যের পাশাপাশি আমন্ত্রিত দর্শকরাও অনুষ্ঠানটি উপভোগ করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com