সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার নিরাপত্তা পরিষদ অচল, তবু জীবনীশক্তিতে পূর্ণ জাতিসংঘ: গুতেরেস রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, অর্ধেকে নেমেছে বিদ্যুৎ উৎপাদন ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে, অনুসন্ধানে দুদক এনসিপির প্রার্থী উত্তরে আসিফ মাহমুদ ও দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী গোবিন্দপুর ইউপি নির্বাচন: হিমেলের সমর্থনে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল পাকুন্দিয়ায় ছোট ভাইকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে বড় ভাই আটক কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১

২২ দিনের শিশুকে হত্যা করে থানায় জিডি, গ্রেফতার-৪

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ৬৭ বার পড়া হয়েছে
২২ দিনের শিশুকে হত্যা করে থানায় জিডি, গ্রেফতার-৪

কুষ্টিয়ার মিরপুরে পরকীয়ার জেরে মাত্র ২২ দিনের এক নবজাতককে হত্যার অভিযোগে মা, প্রেমিকসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে মিরপুর উপজেলার পোড়াদহ চিথলিয়া এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করে মিরপুর থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন—শিশুর মা মিতা খাতুন (২৫), তার পরকীয়া প্রেমিক ও চাচাতো ভাই সেরেবুল ইসলাম (২৮), চাচা সাইদুল ইসলাম (৫০) এবং ভাবি চাঁদনী খাতুন (৩৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় আট মাস আগে খলিসাকুন্ডি এলাকার রাজু নামে এক ব্যক্তির সঙ্গে মিতার বিয়ে হয়। বিয়ের পর তাদের ঘরে জন্ম নেয় জান্নাতি নামে একটি কন্যাশিশু। কিন্তু দাম্পত্য কলহের জেরে মিতা সন্তানসহ বাবার বাড়ি চলে যান।

সেখানে অবস্থানকালে মিতা তার চাচাতো ভাই সেরেবুল ইসলামের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। শিশুটিকে কেন্দ্র করে মিতা ও তার প্রেমিকের মধ্যে জটিলতা তৈরি হয়। একপর্যায়ে তারা শিশুটিকে হত্যা করার পরিকল্পনা করে এবং ২৫ মে মেয়েটিকে শ্বাসরোধে হত্যা করে পাশের বরিশাল খালে ফেলে দেয়।

পরিস্থিতি ধামাচাপা দিতে মিতা স্বামী রাজুর বিরুদ্ধে অপপ্রচার চালান যে, তিনি শিশুটিকে চুরি করে নিয়ে গেছেন। একই রাতে তিনি মিরপুর থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। তবে পুলিশের ধারাবাহিক জিজ্ঞাসাবাদে অবশেষে মিতা খাতুন হত্যার বিষয় স্বীকার করেন।

এর ভিত্তিতে মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুল ইসলাম, তদন্ত কর্মকর্তা আব্দুল আজিজ ও মামলার তদন্তকারী কর্মকর্তা সাইফুল ইসলাম অভিযান চালিয়ে লাশ উদ্ধার এবং অভিযুক্তদের গ্রেপ্তার করেন।

ওসি মমিনুল ইসলাম জানান, প্রাথমিক জবানবন্দিতে শিশুটির মা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের দেওয়া তথ্য অনুযায়ী জিকে খাল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার চারজনকে শুক্রবার (৩০ মে) আদালতে হাজির করে ১৬৪ ধারায় জবানবন্দি নেওয়া হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com