সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার নিরাপত্তা পরিষদ অচল, তবু জীবনীশক্তিতে পূর্ণ জাতিসংঘ: গুতেরেস রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, অর্ধেকে নেমেছে বিদ্যুৎ উৎপাদন ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে, অনুসন্ধানে দুদক এনসিপির প্রার্থী উত্তরে আসিফ মাহমুদ ও দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী গোবিন্দপুর ইউপি নির্বাচন: হিমেলের সমর্থনে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল পাকুন্দিয়ায় ছোট ভাইকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে বড় ভাই আটক কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১

মাতারবাড়ি প্রকল্পে পাশে থাকবে জাপান: প্রেস সচিব

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ৯৫ বার পড়া হয়েছে
মাতারবাড়ি প্রকল্পে পাশে থাকবে জাপান: প্রেস সচিব

মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পে বাংলাদেশের উন্নয়ন যাত্রায় পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে জাপান।

মাতারবাড়ী প্রকল্পের সড়ক নির্মাণে দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে ঋণ স্থগিতের আশঙ্কা দেখা দিলেও, বাংলাদেশকে পাশে থাকার বার্তা দিয়েছে জাপান।

শুক্রবার (৩০ মে) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, প্রকল্পে সহযোগিতা অব্যাহত রাখবে টোকিও।

মাতারবাড়ী প্রকল্পে অনিয়ম হয়েছে কি না, তা জানার আইনি অধিকার রয়েছে—এমনটাই মনে করছে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)।

প্রায় ৫৭ হাজার কোটি টাকার এই প্রকল্পে জাইকার ঋণ সহায়তা প্রায় ৪৮ হাজার কোটি টাকা, যা বাংলাদেশে জাপানের ইতিহাসে সর্ববৃহৎ।

এ বিষয়ে ইআরডির অতিরিক্ত সচিব (জাপান শাখা) মো. আবু সাঈদ জানান, নির্ধারিত সময়ের মধ্যেই জাইকার চিঠির জবাব দেওয়া হবে। তিনি বলেন, “আমরা তথ্য দিয়ে জাইকার উদ্বেগ দূর করার চেষ্টা করব। তবে অর্থায়ন অব্যাহত রাখা হবে কি না, সেটি নির্ভর করবে জাইকার সিদ্ধান্তের ওপর।”

এর আগে, সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগে অর্থনৈতিক সম্পর্ক বিভাগকে (ইআরডি) একটি চিঠি পাঠায় জাইকা। সেখানে সাতটি প্রশ্নের উত্তর চেয়ে ৪ জুন পর্যন্ত সময়সীমা নির্ধারণ করে সংস্থাটি। সময়মতো জবাব না পেলে ঋণ স্থগিত হতে পারে বলেও সতর্ক করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com