শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ছাত্রীকে যৌন হয়রানির খবরে মহিলা মাদ্রাসায় আগুন দিল স্থানীয়রা, শিক্ষককে পুলিশে সোপর্দ সৌদিতে ফের হুতি হামলার নিন্দা বাংলাদেশের ভারতের প্রধান ব্যাংক স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় সাইবার হামলা সৌদির বিভিন্ন কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি বন্দি আছেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু দাম্মামের সব ফ্লাইট তিন দিন বন্ধ, রিয়াদ রুটে ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত কিশোরগঞ্জে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক, সম্প্রীতি বজায় রাখার আহ্বান বদলগাছীতে রাতের আঁধারে প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার ভাঙচুর, এলাকায় ক্ষোভ হোসেনপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, দুর্ঘটনা রোধে সচেতনতার আহ্বান কিশোরগঞ্জে পাগলা শিয়ালের আক্রমণে নারী-শিশুসহ আহত ৩, ছাগলও রেহাই পায়নি

নওগাঁয় সাহিত্য নির্ভর পত্রিকা ‘পুষ্প কেতন ’ এর আত্মপ্রকাশ

আশরাফুল নয়ন, নওগাঁ
  • আপডেট সময় সোমবার, ২ জুন, ২০২৫
  • ১৫৭ বার পড়া হয়েছে
নওগাঁয় সাহিত্য নির্ভর পত্রিকা ‘পুষ্প কেতন ’ এর আত্মপ্রকাশ

নওগাঁ থেকে “সুপ্ত চেতনার মুক্ত প্রকাশ” স্লোগানকে ধারন করে আত্মপ্রকাশ করেছে ত্রৈমাসিক সাহিত্য নির্ভর পত্রিকা ‘পুষ্প কেতন ।’ এটি মূলত সাহিত্য বিষয়ক কাগজ। পত্রিকাটি প্রতি ৩মাস পর পর প্রকাশ করার উদ্যোগ নিয়েছেন কর্তৃপক্ষ। ইতিমধ্যে জুন মাসের সংখ্যা প্রকাশিত হয়েছে।

এ উপলক্ষে রবিবার সন্ধ্যায় শহরের মুক্তির মোড় পার্কভিউ রেস্টুরেন্টের সেমিনার রুমে এক আরম্ভরপূর্ণ অনুষ্টানের মাধ্যমে পত্রিকাটির যাত্রা শুরু হয়।

জেলা সাংবাদিক ইউনিয়ন নওগাঁ’র সাধারণ সম্পাদক রিফাত হোসাইন সবুজ এর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন, দেশ টিভির সাবেক অনুষ্ঠান প্রধান ও কথা সাহিত্যিক রবিউল করিম, লেখক ও সাংবাদিক বরেন্দ্র ফরিদ, ঔপন্যাসিক ও প্রাবন্ধিক মনোয়ার লিটন, জেলা সাংবাদিক ইউনিয়ন নওগাঁ’র সভাপতি আজাদ হোসেন মুরাদ, ‘পুষ্প কেতন পত্রিকার সম্পাদক এন আর খোরশেদ আলম রাজু, নওগাঁ সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক  আশরাফুল নয়ন, যাযাবর ব্যান্ডের ভোকাল খাদেমুল ইসলাম ক্যাপ্টেন এবং কবি ও গল্পকার মমিনুল ইসলাম।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাংবাদিক রুবেল হোসেন, সুমন আলী, শাহাদৎ রাজীন সাগর,সজিব হোসেন প্রমূখ।

এসময় বক্তারা বলেন, এক সময় সাহিত্য আন্দোলনের প্রধান বাহন ছিল ছোট পত্রিকা বা লিটলম্যাগ। কিন্তু নানা সংকটে লিটলম্যাগের কলেবর ছোট হয়ে গেছে। প্রকাশকরা অনেকেই অর্থসংকটে তাদের প্রকাশনা বন্ধ করে দিয়েছেন। প্রান্তিক এই জেলা থেকে প্রকাশিত ‘পুষ্প কেতন” পত্রিকাটি  তরুণ লেখকদের অনুপ্রেরণা জোগাবে।’

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com