সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার নিরাপত্তা পরিষদ অচল, তবু জীবনীশক্তিতে পূর্ণ জাতিসংঘ: গুতেরেস রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, অর্ধেকে নেমেছে বিদ্যুৎ উৎপাদন ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে, অনুসন্ধানে দুদক এনসিপির প্রার্থী উত্তরে আসিফ মাহমুদ ও দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী গোবিন্দপুর ইউপি নির্বাচন: হিমেলের সমর্থনে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল পাকুন্দিয়ায় ছোট ভাইকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে বড় ভাই আটক কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১

বাংলাদেশ পেল “বেস্ট কান্ট্রি এওয়ার্ড”

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ৪ জুন, ২০২৫
  • ৬১ বার পড়া হয়েছে
বাংলাদেশ পেল “বেস্ট কান্ট্রি এওয়ার্ড”

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা পলিসে অনুষ্ঠিত গ্লোবাল অ্যান্ট্রেপ্রেনারশিপ কংগ্রেস (GEC) ২০২৫-এ বাংলাদেশ অর্জন করলো “বেস্ট কান্ট্রি এওয়ার্ড”।

বিশ্বের ২০০টিরও বেশি দেশের মধ্যে বাংলাদেশকে এই স্বীকৃতি প্রদান করা হয়। এ অর্জনের মাধ্যমে বাংলাদেশ আবারও বিশ্ব মঞ্চে নিজের অবস্থান জানান দিলো উদ্যোক্তাবান্ধব একটি শক্তিশালী দেশ হিসেবে।

এই সম্মাননা গ্রহণ করেন গ্লোবাল অ্যান্ট্রেপ্রেনারশিপ নেটওয়ার্ক (GEN) বাংলাদেশ-এর চেয়ারম্যান ড. মো. সবুর খান এবং ম্যানেজিং ডিরেক্টর কে এম হাসান রিপন। GEN-এর প্রতিষ্ঠাতা ও সভাপতি জোনাথন ওর্টম্যানস তাঁদের হাতে পুরস্কারটি তুলে দেন।

এই অর্জনের পেছনে রয়েছে দেশের বিভিন্ন উদ্যোক্তা-সহায়ক প্রতিষ্ঠান ও উদ্যোগের সম্মিলিত প্রচেষ্টা। GEN বাংলাদেশ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল লিমিটেড, KnowledgeVale, জেন ক্যাম্পাস ঢাকা, স্মার্ট এক্সিলারেটর প্রোগ্রাম, শিমিনসডিজিটাল এবং উদ্যোক্তা বিশ্বকাপে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ এ সাফল্যে বড় ভূমিকা রেখেছে।

ড. সবুর খান বলেন, “এই পুরস্কার দেশের তরুণ উদ্যোক্তা, নারী উদ্যোক্তা, স্টার্টআপ এবং উদ্যোক্তা-পরিবেশ নির্মাতাদের জন্য এক আন্তর্জাতিক স্বীকৃতি। এটি ভবিষ্যতের পথচলাকে আরও মজবুত করবে।”

এই সম্মাননা বাংলাদেশের উদ্ভাবনী শক্তি ও উদ্যোক্তা উন্নয়নকে বিশ্বব্যাপী তুলে ধরবে এবং নতুন আন্তর্জাতিক অংশীদারিত্বের সুযোগ সৃষ্টি করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com