মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা আবার গ্রেপ্তার ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা: ছাত্রদল ট্রলি ব্যাগে নারীর লাশ: প্রেমের সম্পর্কের পর হত্যা, গ্রেপ্তার প্রেমিকসহ তিন পাচার করা সম্পদ থেকে কর আদায়ে সরকারের নতুন উদ্যোগ নিরাপত্তা শঙ্কায় এনবিআরে প্রবেশে কড়াকড়ি শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ভোট ১২ নভেম্বর শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৩৩ জন স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার

২০২৭ সাল থেকে মাধ্যমিকে নতুন শিক্ষাক্রম চালু, প্রথমে ষষ্ঠ শ্রেণিতে

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ৪ জুন, ২০২৫
  • ৫৭ বার পড়া হয়েছে
২০২৭ সাল থেকে মাধ্যমিকে নতুন শিক্ষাক্রম চালু, প্রথমে ষষ্ঠ শ্রেণিতে

সরকার ২০২৭ সাল থেকে মাধ্যমিক স্তরে নতুন ও পরিমার্জিত শিক্ষাক্রম চালু করতে যাচ্ছে। প্রথম ধাপে নতুন শিক্ষাক্রম চালু হবে ষষ্ঠ শ্রেণিতে, এরপর ধাপে ধাপে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সব স্তরে এটি বিস্তার করা হবে।

বুধবার বিকেলে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জ্যেষ্ঠ সচিব সিদ্দিক জোবায়ের এ তথ্য জানান। একই সময় কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব খ ম কবিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

গত কয়েক বছরে প্রাথমিক স্তরে নতুন শিক্ষাক্রম কার্যকর থাকলেও মাধ্যমিকে ২০১২ সালের শিক্ষাক্রম পুনর্বহাল করা হয়েছিল। তবে ২০২৭ সালের মধ্যে ধারাবাহিকভাবে মাধ্যমিকের সব শ্রেণিতে নতুন শিক্ষাক্রম চালু করার পরিকল্পনা রয়েছে।

শিক্ষা উপদেষ্টা অধ্যাপক রফিকুল আবরার বলেন, “নতুন স্বপ্ন ও পরিকল্পনায় প্রযুক্তি, অন্তর্ভুক্তি, দায় ও ইনসাফের বিষয়গুলো অগ্রাধিকার পাবে। পুরোনো শিক্ষাক্রম থেকে মুক্ত চিন্তা করে নতুন কিছু করার জন্য জাতীয় ঐকমত্য দরকার।”

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সিদ্দিক জোবায়ের জানান, “ষষ্ঠ শ্রেণি থেকে নতুন শিক্ষাক্রম চালু করা হবে, একসাথে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পরিবর্তন করা যুক্তিযুক্ত নয়।”

এনসিটিবি ইতিমধ্যে নতুন শিক্ষাক্রমের জন্য পাঠ্যবই পরিমার্জনের কাজ প্রায় শেষ করেছে। এছাড়া আগামী ১ জুলাই থেকে কলেজ পর্যায়ে শিক্ষকদের বদলি অনলাইনে কার্যক্রম শুরু হবে এবং কয়েক মাসের মধ্যে বিদ্যালয় পর্যায়েও তা চালু হবে।

শিক্ষা উপদেষ্টা আরও জানান, বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণসুবিধার জন্য সরকার ২ হাজার কোটি টাকার বন্ড এবং ২০০ কোটি টাকা নগদ বরাদ্দ দিয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com