সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার নিরাপত্তা পরিষদ অচল, তবু জীবনীশক্তিতে পূর্ণ জাতিসংঘ: গুতেরেস রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, অর্ধেকে নেমেছে বিদ্যুৎ উৎপাদন ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে, অনুসন্ধানে দুদক এনসিপির প্রার্থী উত্তরে আসিফ মাহমুদ ও দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী গোবিন্দপুর ইউপি নির্বাচন: হিমেলের সমর্থনে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল পাকুন্দিয়ায় ছোট ভাইকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে বড় ভাই আটক কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১

ঈদযাত্রা নিরাপদ করতে মহাসড়কে র‌্যাবের টহল, চেকপোস্ট-তল্লাশি

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ৮৫ বার পড়া হয়েছে
ঈদযাত্রা নিরাপদ করতে মহাসড়কে র‌্যাবের টহল, চেকপোস্ট-তল্লাশি

ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখি মানুষের ঈদযাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করতে নারায়ণগঞ্জসহ সাতটি জেলায় সড়ক মহাসড়কে টহল জোরদারসহ চেকপোস্ট স্থাপন করে যানবাহনগুলোতে তল্লাশি করছে র‌্যাব-১১ ব্যাটেলিয়ান।

বৃহস্পতিবার (৫ জুন) সকাল থেকে জেলার ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট ও এশিয়ান হাইওয়ের বিভিন্ন চেকপোস্ট পরিদর্শন করেন র‌্যাব-১১ ব্যাটেলিয়ানের অধিনায়ক লে.কর্ণেল এইচ এম সাজ্জাদ হোসেন।

দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন চেকপোস্ট পরিদর্শন শেষে সাইনবোর্ড এলাকায় সাংবাদিকদের তিনি জানান, মানুষের এবারের ঈদযাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করতে গত কয়েকদিন ধরেই নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, নরসিংদী, কুমিল্লা, চাঁদপুর, লক্ষীপুর ও নোয়াখালী জেলার গুরুত্বপূর্ণ সড়ক এবং মহাসড়কগুলোতে টহলের পাশাপাশি নানা কার্যক্রম পরিচালনা করছে র‌্যাব। মহাসড়কগুলো যানজটমুক্ত রাখতে এবং ছিনতাই, চাঁদাবাজিসহ অন্যান্য অপরাধ নিয়ন্ত্রনে র‌্যাব-১১ ব্যাটেলিয়ান বিভিন্ন স্থানে চেকপোস্ট স্থাপন করে সাঁড়াশি অভিযান ও যানবাহনে তল্লাশি অব্যাহত রেখেছে।

তিনি আরও জানান, এসব জেলায় ঈদের বড় জামাতগুলোতে মুসল্লিদের নিরাপত্তা এবং ছুটি শেষে ঈদ পরবর্তী সময় ফিরে আসা মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেও নানা কার্যক্রম চলমান থাকবে। যার ফলে রাজধানী ঢাকাসহ দক্ষিণাঞ্চলের ১৭ টি জেলার মানুষের ঈদযাত্রা এবার স্বস্তিদায়ক হবে বলে আশা করছেন র‌্যাব-১১ ব্যাটেলিয়ানের অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com