সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার নিরাপত্তা পরিষদ অচল, তবু জীবনীশক্তিতে পূর্ণ জাতিসংঘ: গুতেরেস রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, অর্ধেকে নেমেছে বিদ্যুৎ উৎপাদন ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে, অনুসন্ধানে দুদক এনসিপির প্রার্থী উত্তরে আসিফ মাহমুদ ও দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী গোবিন্দপুর ইউপি নির্বাচন: হিমেলের সমর্থনে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল পাকুন্দিয়ায় ছোট ভাইকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে বড় ভাই আটক কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ২৫ কিলোমিটার যানজট

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ৭৮ বার পড়া হয়েছে
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ২৫ কিলোমিটার যানজট

মাঝে মাত্র একদিন, পরশু শনিবার পবিত্র ঈদুল আজহা। ঈদের আনন্দ পরিবারের সঙ্গে ভাগাভাগি করে নিতে নাড়ির টানে বাড়ি যাচ্ছেন সবাই। বাস-ট্রেনের টিকিট না পেয়ে এবং পরিবহন সংকটের কারণে অনেকে বাসের ছাদ, ট্রাক ও পিকআপভ্যানে করে ঝুঁকি নিয়ে বাড়ি যাচ্ছেন।

ঢাকা থেকে শত শত যানবাহন ছেড়ে যাচ্ছে ঘরমুখো মানুষদের নিয়ে। একসঙ্গে অনেক গাড়ি যাত্রা করায় পথে বিভিন্ন স্থানে তৈরি হচ্ছে যানজট। ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপে অন্তত ২৫ কিলোমিটার সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা। শত শত যানবাহন আটকা পড়েছে সেখানে।

বৃহস্পতিবার (৫ জুন) দুপুর ১টার দিকে এমন চিত্র দেখা গেছে।

মহাসড়কের এলেঙ্গা বাস স্টেশন, রাবনা বাইপাস, আশেকপুর বাইপাস ঘুরে দেখা যায়, ঈদে ঘরমুখো যাত্রীরা ভোগান্তির মধ্যে আছেন। যাত্রীবাহী বাস, ট্রাক, পিকআপ, লোকাল বাস, লেগুনায় যাত্রী পরিবহন করা হচ্ছে। মহাসড়কে বাসের চেয়ে প্রাইভেট কার ও মোটরসাইকেল বেশি দেখা গেছে। এছাড়া বাড়তি ভাড়া দিতে হচ্ছে যাত্রীদের। যাত্রী পরিবহন করছে ভাড়ায়চালিত মোটরসাইকেল, মাইক্রোবাস ও প্রাইভেট কার। গণপরিবহন সংকট ও অতিরিক্ত ভাড়ার কারণে অনেকে জীবনের ঝুঁকি নিয়ে খোলা ট্রাক-পিকআপ ও বাসের ছাদে গন্তব্যে যাচ্ছেন।

চালক ও যাত্রীরা জানান, ভোররাত থেকে উত্তরবঙ্গগামী লেনের পাকুল্যা থেকে টাঙ্গাইলগামী সড়কে এই যানজট সৃষ্টি হয়। পরে ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের আশেকপুর বাইপাস থেকে সেতু পর্যন্ত ২৫ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়তে হয়েছে যাত্রী ও চালকদের। বিশেষ করে শিশু ও বয়স্করা ভোগান্তিতে পড়েছেন। অনেক যাত্রী ক্লান্ত হয়ে পড়েছেন।

গাজীপুর থেকে আসা পোশাক শ্রমিক জাহানারা বেগম বলেন, গাজীপুর থেকে রাবনা বাইপাস আসলাম ৫ ঘণ্টায়। সড়কে যানবাহনের খুব চাপ। এক জায়গায় থেমে থাকলে ৩০ থেকে ৪০ মিনিট লাগে। ভাড়াও দ্বিগুণ গুনতে হচ্ছে। আমি সিরাজগঞ্জ যাব।

বাইপাইল থেকে আসা যাত্রী আলমগীর বলেন, আমি ট্রাকে করে ৫০০ টাকা দিয়ে বগুড়া যাচ্ছি। বাইপাইল থেকে চার ঘণ্টা হয়েছে এখন আশেকপুর বাইপাস আসলাম মাত্র। যাত্রীদের খুব ভোগান্তি পোহাতে হচ্ছে।

এলেঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শরীফ বলেন, সকাল থেকে এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। টোল প্লাজা থেকে এই যানজটের সৃষ্টি হয়েছে। সেনাবাহিনী-পুলিশ যৌথভাবে যানজট নিরসনে কাজ করছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com