বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
গণতান্ত্রিক পরিবেশকে টিকিয়ে রাখা সরকারি ও বিরোধী দলের প্রধান দায়িত্ব: রাষ্ট্রপতি কিশোরগঞ্জে হিজড়া জনগোষ্ঠীর সঙ্গে গ্রাম আদালত বিষয়ক আলোচনা সভা সৌদি আরবের তিন শহরে জরুরি সতর্কতা জারি, নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ গাঙ্গাটিয়া জমিদার বাড়ি: ইতিহাস, ঐতিহ্য, স্থাপত্য ও গৌরবের এক অধ্যায় হোসেনপুর নতুন বাজারে ফুটপাত দখলমুক্ত করতে ইউএনওর অভিযান হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা আবার গ্রেপ্তার ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা: ছাত্রদল ট্রলি ব্যাগে নারীর লাশ: প্রেমের সম্পর্কের পর হত্যা, গ্রেপ্তার প্রেমিকসহ তিন পাচার করা সম্পদ থেকে কর আদায়ে সরকারের নতুন উদ্যোগ নিরাপত্তা শঙ্কায় এনবিআরে প্রবেশে কড়াকড়ি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের ফরম পূরণের সময় ২৩ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ৮৯ বার পড়া হয়েছে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের ফরম পূরণের সময় ২৩ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০২৩ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময়সীমা ২৩ জুন ২০২৫ পর্যন্ত বাড়ানো হয়েছে। শিক্ষার্থীরা পাঁচ হাজার টাকা বিলম্ব ফি এবং অন্যান্য নির্ধারিত ফিসহ ফরম পূরণ করতে পারবেন। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম।

বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে ফরম পূরণ না করলে পরবর্তীতে কোনোভাবেই তা গ্রহণযোগ্য হবে না।

ফরম পূরণের শেষ তারিখ: ২৩ জুন ২০২৫

ডেটা এন্ট্রি নিশ্চয়নের শেষ সময়: ২৪ জুন ২০২৫

সোনালী সেবার মাধ্যমে টাকা জমার সময়: ২৪ জুন থেকে ২৬ জুন ২০২৫ (বিকেল ৪টা পর্যন্ত)

অতিরিক্ত তথ্য: ২০২২ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষায় অংশগ্রহণকারী যারা এক বা একাধিক বিষয়ে এফ গ্রেড পেয়েছেন, তারা সেই কোডের পাশাপাশি সি বা ডি গ্রেড পাওয়া আরও দুটি কোডে গ্রেড উন্নয়নের জন্য আবেদন করতে পারবেন।

যেসব শিক্ষার্থী ইতোমধ্যে শুধুমাত্র এফ গ্রেড কোডে আবেদন করেছেন, তারা যদি গ্রেড উন্নয়নের জন্য সি ও ডি গ্রেড কোডেও আবেদন করতে চান, তাহলে তাদের আগের আবেদন বাতিল করে সংশ্লিষ্ট কলেজ অধ্যক্ষের মাধ্যমে পুনরায় আবেদন করতে হবে।

ওয়েবসাইট: www.nu.ac.bd

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com