শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তুরস্কে গুলিতে নিহত ৮, হামলাকারী গ্রেপ্তার ৭২ ঘণ্টার আল্টিমেটাম, অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, জাতীয় চার নেতার নাম ও ‘জয় বাংলা’ বাদ ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পাকুন্দিয়ায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২৯ দিন পর ঢাকায় গ্রেপ্তার কিশোরগঞ্জে ১৫ কেজি গাঁজা ও নগদ টাকাসহ যুবক গ্রেপ্তার এলএনজি বিদ্যুতে বাড়ছে ভর্তুকির চাপ, নতুন বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের ইতি টানলেন রোনালদো

শান্ত-মুশফিকের সেঞ্চুরিতে চালকের আসনে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ১৭২ বার পড়া হয়েছে
শান্ত-মুশফিকের সেঞ্চুরিতে চালকের আসনে বাংলাদেশ

গলের আন্তর্জাতিক স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে প্রথম দিনে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। মাত্র ৪৫ রানে ৩ উইকেট হারিয়ে যখন চাপে পড়েছিল দল, তখন মাঠে নামেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। এরপর দিনের বাকিটা সময় যেন ছিল কেবল এই দুই ব্যাটারের গল্প।

শান্ত ও মুশফিক গড়েন ২৪৭ রানের অবিচ্ছিন্ন জুটি, যা বাংলাদেশকে প্রথম দিন শেষে নিয়ে যায় ৩ উইকেটে ২৯২ রানে।

নাজমুল হোসেন শান্ত ১৩৬ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন, এটি তার টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ শতক। অন্যদিকে মুশফিকুর রহিম ১০৫ রানে অপরাজিত থেকে শেষ করেছেন প্রথম দিন, এটি তার টেস্ট ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরি।

এর আগে বাংলাদেশ ইনিংসের শুরুতেই ধাক্কা খায়। উদ্বোধনী ব্যাটার সাদমান ইসলাম আউট হন মাত্র ১৪ রানে। এনামুল হক বিজয় কোনো রান না করেই বিদায় নেন, আর মুমিনুল হক ২৯ রান করে সাজঘরে ফেরেন।

তবে শান্ত ও মুশফিকের দৃঢ়তায় আর কোনো উইকেট হারায়নি বাংলাদেশ।

বাংলাদেশ ১ম ইনিংস: ৯০ ওভারে ২৯২/৩

(সাদমান ১৪, এনামুল ০, মুমিনুল ২৯, নাজমুল ১৩৬*, মুশফিক ১০৫*; থারিন্দু ২/১২৪, আশিতা ১/৫১)।

(১ম দিন শেষে)

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com