রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে তাড়াইলে আলোচনা সভা অনুষ্ঠিত হোসেনপুরে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত আলট্রাসাউন্ডে যমজ সন্তান, সিজারের পর দেওয়া হলো একটি তুরস্কে গুলিতে নিহত ৮, হামলাকারী গ্রেপ্তার ৭২ ঘণ্টার আল্টিমেটাম, অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, জাতীয় চার নেতার নাম ও ‘জয় বাংলা’ বাদ ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পাকুন্দিয়ায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২৯ দিন পর ঢাকায় গ্রেপ্তার

সচিবালয়ে বিক্ষোভ, ৪৮ ঘণ্টার আলটিমেটাম

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ৭২ বার পড়া হয়েছে
সচিবালয়ে বিক্ষোভ, ৪৮ ঘণ্টার আলটিমেটাম

সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ বাতিলের দাবিতে অন্তর্বর্তী সরকারকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন সচিবালয়ের আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীরা। দাবি মানা না হলে ২২ জুন থেকে অর্থ মন্ত্রণালয় ঘেরাও (‘ব্লকেড’) কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুন) টানা পঞ্চম দিনের মতো সচিবালয়ের ৪ নম্বর ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের নেতৃত্বে এ কর্মসূচি চলছে।

ঈদের ছুটির পর ১৬ জুন থেকে আন্দোলনে ফেরেন সচিবালয়ের কর্মীরা।

উল্লেখ্য, ২৫ মে জারি হওয়া সংশোধিত অধ্যাদেশে বলা হয়েছে, ৪ ধরনের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিভাগীয় মামলা ছাড়াই কেবল কারণ দর্শানোর নোটিশ দিয়ে চাকরিচ্যুতি করা যাবে। ২২ মে উপদেষ্টা পরিষদের সভায় খসড়াটি অনুমোদনের পর ২৪ মে থেকে সংশোধনী বাতিলের দাবিতে আন্দোলন শুরু হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com