মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা আবার গ্রেপ্তার ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা: ছাত্রদল ট্রলি ব্যাগে নারীর লাশ: প্রেমের সম্পর্কের পর হত্যা, গ্রেপ্তার প্রেমিকসহ তিন পাচার করা সম্পদ থেকে কর আদায়ে সরকারের নতুন উদ্যোগ নিরাপত্তা শঙ্কায় এনবিআরে প্রবেশে কড়াকড়ি শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ভোট ১২ নভেম্বর শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৩৩ জন স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঢাকা মেডিকেল কলেজ, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ২১ জুন, ২০২৫
  • ১২৪ বার পড়া হয়েছে
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঢাকা মেডিকেল কলেজ, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শনিবার (২১ জুন) একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এরই পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের আগামীকাল রোববার (২২ জুন) দুপুর ১২টার মধ্যে হল ত্যাগের নির্দেশনা দেওয়া হয়েছে। তবে পেশাগত ও এমবিবিএস পরীক্ষায় অংশগ্রহণকারী এবং বিদেশি শিক্ষার্থীরা এ নির্দেশনার আওতায় থাকবেন না।

ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. কামরুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চলমান অচলাবস্থা নিরসনে এমবিবিএস শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে এবং তাদের নির্দিষ্ট সময়ের মধ্যে হোস্টেল খালি করতে হবে।

উল্লেখ্য, গত কয়েক সপ্তাহ ধরে আবাসিক ও একাডেমিক ভবনের ঝুঁকিপূর্ণ পরিস্থিতি নিয়ে আন্দোলন করে আসছিলেন শিক্ষার্থীরা। শুক্রবার শিক্ষার্থীরা পাঁচ দফা দাবিতে স্মারকলিপি প্রদান ও অবস্থান কর্মসূচি পালন করেন। দাবিগুলোর মধ্যে প্রধান ছিল:

  • পরিত্যক্ত ঘোষণা করা ছাত্রাবাসের বিকল্প ব্যবস্থা
  • নতুন ছাত্রাবাস ও একাডেমিক ভবন নির্মাণের বাজেট অনুমোদন
  • শিক্ষার্থীদের প্রতিনিধির মাধ্যমে প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিত করা

আন্দোলনরত শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়েছিলেন, দাবি না মানা হলে তারা নিজেরাই একাডেমিক কার্যক্রম বন্ধ করে দেবেন। তবে তার আগেই প্রশাসন অনির্দিষ্টকালের জন্য কলেজ বন্ধের ঘোষণা দিল।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com