মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা আবার গ্রেপ্তার ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা: ছাত্রদল ট্রলি ব্যাগে নারীর লাশ: প্রেমের সম্পর্কের পর হত্যা, গ্রেপ্তার প্রেমিকসহ তিন পাচার করা সম্পদ থেকে কর আদায়ে সরকারের নতুন উদ্যোগ নিরাপত্তা শঙ্কায় এনবিআরে প্রবেশে কড়াকড়ি শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ভোট ১২ নভেম্বর শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৩৩ জন স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার

‘এমপিও না দিলে লাশ হয়ে ফিরব’: ননএমপিও শিক্ষকদের হুঁশিয়ারি

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ২১ জুন, ২০২৫
  • ১০৬ বার পড়া হয়েছে
‘এমপিও না দিলে লাশ হয়ে ফিরব’: ননএমপিও শিক্ষকদের হুঁশিয়ারি

স্বীকৃতিপ্রাপ্ত সব ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত না করলে দুর্বার আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ‘সম্মিলিত ননএমপিও ঐক্য পরিষদ’-এর নেতারা। শনিবার (২১ জুন) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি থেকে এ ঘোষণা দেন সংগঠনের কেন্দ্রীয় নেতারা।

সংগঠনের কেন্দ্রীয় সমন্বয়ক মাওলানা ফরহাদ হোসেন তালুকদার বলেন, “আমরা সিদ্ধান্ত নিয়েছি, আগামীকাল রোববার কাফনের কাপড় পরে রাজপথে অবস্থান নেব। সরকারকে জানিয়ে দিতে চাই—আমরা এই কাপড় সঙ্গে এনেছি। হয় এমপিও দেবেন, না হলে আমরা লাশ হয়ে বাড়ি ফিরব।”

তিনি আরও বলেন, “আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। আর কোনো বিকল্প নেই, দূর্বার আন্দোলনই এখন একমাত্র পথ। আগামীকাল সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনের প্রতিটি অলিগলি যেন ননএমপিও শিক্ষক-কর্মচারীদের জমায়েতে পরিণত হয়।”

ফরহাদ হোসেন অভিযোগ করেন, “মে মাস পেরিয়ে জুন মাসও শেষের পথে, কিন্তু এখনো এমপিও বাস্তবায়নের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। আমরা তিনদিনের আল্টিমেটাম দিয়েছিলাম, যা গত বুধবার শেষ হয়েছে। কিন্তু সরকারের তরফ থেকে কোনো ইতিবাচক সাড়া পাইনি।”

শনিবার সকাল ১০টা থেকে প্রায় শতাধিক শিক্ষক জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন। তারা বলেন, ননএমপিও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষক-কর্মচারীদের ন্যূনতম বেতন নিশ্চিত করা রাষ্ট্রের সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত।

নেতারা বলেন, “বর্তমানে যত আন্দোলনরত পেশাজীবী সংগঠন রয়েছে, তাদের সকল দাবির মধ্যে আমাদের দাবি সবচেয়ে যৌক্তিক ও মানবিক। সরকারকে অবিলম্বে পদক্ষেপ নিতে হবে।”

পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার রাত থেকেই তারা লাগাতার কর্মসূচিতে অবস্থান নেবেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com