মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা আবার গ্রেপ্তার ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা: ছাত্রদল ট্রলি ব্যাগে নারীর লাশ: প্রেমের সম্পর্কের পর হত্যা, গ্রেপ্তার প্রেমিকসহ তিন পাচার করা সম্পদ থেকে কর আদায়ে সরকারের নতুন উদ্যোগ নিরাপত্তা শঙ্কায় এনবিআরে প্রবেশে কড়াকড়ি শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ভোট ১২ নভেম্বর শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৩৩ জন স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার

সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা গ্রেফতার

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ২২ জুন, ২০২৫
  • ৬৭ বার পড়া হয়েছে
সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা গ্রেফতার

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ কে এম নুরুল হুদাকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২২ জুন) সন্ধ্যায় রাজধানীর উত্তরায় স্থানীয় জনতা তাকে আটক করে উত্তরা-পশ্চিম থানার পুলিশের কাছে সোপর্দ করে।

উত্তরা-পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘সাবেক সিইসি এ কে এম নুরুল হুদার বিরুদ্ধে মামলা রয়েছে। তাকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

এর আগে, একইদিন রাজধানীর শেরেবাংলা নগর থানায় বিএনপি এক মামলার আবেদন করে। ‘প্রহসনের নির্বাচন পরিচালনা’ করার অভিযোগে সাবেক তিন সিইসি ও ২৪ জন সরকারি কর্মকর্তার নাম উল্লেখ করে এ আবেদন করেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য মো. সালাহ উদ্দিন খানের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল।

মামলার আবেদনে ২০১৪ সালের নির্বাচনের তৎকালীন সিইসি কাজী রকিব উদ্দিন আহমেদসহ নির্বাচন কমিশনের বিভিন্ন কর্মকর্তা, সচিব, এবং সরকারের শীর্ষ পর্যায়ের ব্যক্তি যেমন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, বিভিন্ন সময়ের আইজিপি, পুলিশ কমিশনার, ডিজিএফআই ও এনএসআই প্রধানদের নাম রয়েছে।

এছাড়া ২০১৮ সালের নির্বাচন নিয়ে অভিযোগে আসামি করা হয়েছে তৎকালীন সিইসি এ কে এম নুরুল হুদা, নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম, কবিতা খানম, ব্রিগেডিয়ার শাহাদাত হোসেন চৌধুরী, এবং তৎকালীন আইজিপি জাবেদ পাটোয়ারী, বেনজীর আহমেদ, মনিরুল ইসলাম, ও পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল আলমের নামও।

মামলার আবেদনে সর্বশেষ ২০২৪ সালের নির্বাচনের তৎকালীন সিইসি কাজী হাবিবুল আউয়ালসহ বর্তমান কমিশনের অন্যান্য সদস্য ও নির্বাচন সচিবের নামও অন্তর্ভুক্ত করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com