মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা আবার গ্রেপ্তার ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা: ছাত্রদল ট্রলি ব্যাগে নারীর লাশ: প্রেমের সম্পর্কের পর হত্যা, গ্রেপ্তার প্রেমিকসহ তিন পাচার করা সম্পদ থেকে কর আদায়ে সরকারের নতুন উদ্যোগ নিরাপত্তা শঙ্কায় এনবিআরে প্রবেশে কড়াকড়ি শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ভোট ১২ নভেম্বর শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৩৩ জন স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার

সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে ফের সুখবর

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ২২ জুন, ২০২৫
  • ৯৭ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে জানাল চীন

সরকারি চাকরিজীবীদের জন্য ঘোষিত ‘বিশেষ সুবিধা’ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ন্যূনতম ১ হাজার ৫০০ টাকা করে বেতন বৃদ্ধি পাচ্ছে চাকরিরতদের জন্য, এবং অবসরপ্রাপ্তরা পাবেন ন্যূনতম ৭৫০ টাকা করে। এই প্রস্তাব ২২ জুন রোববার প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদন পেয়েছে।

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ও অর্থসচিব খায়েরুজ্জামান মজুমদার সচিবালয়ের এক ব্রিফিংয়ে জানান, ৩ জুন অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে যে পরিমাণ বিশেষ সুবিধা উল্লেখ করা হয়েছিল, তা এখন সংশোধিত হচ্ছে। পূর্বে চাকরিরতদের জন্য ১ হাজার টাকা ও পেনশনভোগীদের জন্য ৫০০ টাকা ঘোষণা করা হয়েছিল, যা এখন বেড়ে যথাক্রমে ১ হাজার ৫০০ ও ৭৫০ টাকা হচ্ছে।

২০২৫-২৬ অর্থবছরের বাজেট বক্তৃতায় উপদেষ্টা সালেহউদ্দিন বলেন, ‘‘২০১৫ সালের পর থেকে নতুন বেতন কাঠামো না হওয়ায় এবারের বাজেটে সরকারি কর্মচারীদের জন্য বিশেষ সুবিধার পরিমাণ বৃদ্ধি করছি।’’

সরকার ১ জুলাই ২০২৫ থেকে জাতীয় বেতন স্কেলে গ্রেডভিত্তিক হারে বিশেষ সুবিধা কার্যকরের প্রজ্ঞাপন জারি করেছে। এতে বলা হয়েছে, গ্রেড-১ থেকে গ্রেড-৯ পর্যন্ত কর্মচারীরা পাবেন ১০ শতাংশ হারে এবং গ্রেড-১০ থেকে গ্রেড-২০ পর্যন্ত পাবেন ১৫ শতাংশ হারে বিশেষ সুবিধা। এই সুবিধা সরকারি, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, আর্থিক প্রতিষ্ঠানসহ বিভিন্ন সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

যেসব কর্মচারী অবসরোত্তর ছুটিতে (পিআরএল) আছেন, তারাও তাঁদের সর্বশেষ মূল বেতনের ভিত্তিতে এই বিশেষ সুবিধা পাবেন। তবে যাঁরা সম্পূর্ণ পেনশন তুলে ফেলেছেন এবং পুনঃস্থাপনের উপযুক্ত নন, তাঁদের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে না। বিনা বেতনে ছুটিতে থাকা কর্মচারীরাও এই সুবিধার আওতায় থাকবেন না।

এছাড়া সামাজিক সুরক্ষা খাতে ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৯১ হাজার ২৯৭ কোটি টাকা বরাদ্দ দিয়েছে উপদেষ্টা পরিষদ, যা আগের বছরের তুলনায় ১০ হাজার কোটি টাকা বেশি। তবে এতে অবসর ভাতা ও সঞ্চয়পত্রের সুদ অন্তর্ভুক্ত নয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com