সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার নিরাপত্তা পরিষদ অচল, তবু জীবনীশক্তিতে পূর্ণ জাতিসংঘ: গুতেরেস রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, অর্ধেকে নেমেছে বিদ্যুৎ উৎপাদন ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে, অনুসন্ধানে দুদক এনসিপির প্রার্থী উত্তরে আসিফ মাহমুদ ও দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী গোবিন্দপুর ইউপি নির্বাচন: হিমেলের সমর্থনে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল পাকুন্দিয়ায় ছোট ভাইকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে বড় ভাই আটক কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১

হাছান মাহমুদ ও স্ত্রীর ২১ ব্যাংক হিসাব জব্দ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ৬৯ বার পড়া হয়েছে
হাছান মাহমুদ ও স্ত্রীর ২১ ব্যাংক হিসাব জব্দ

অবৈধভাবে সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অভিযোগে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদের নয়টি ব্যাংক হিসাব ও একটি গাড়ি জব্দ এবং তার স্ত্রী নূরান ফাতেমার ১২টি ব্যাংক হিসাব জব্দের আদেশ দিয়েছেন আদালত।

ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব সোমবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আলাদা দুই আবেদনের শুনানি নিয়ে এই আদেশ দেন।

দুদকের সহকারী পরিচালক তানজির আহমেদ জানান, হাছান মাহমুদের নয়টি ব্যাংক হিসাবে ১ কোটি ৫৯ লাখ ৩৯ হাজার ৬৬৪ টাকা এবং তার স্ত্রীর ১২টি ব্যাংক হিসাবে ১ কোটি ৬১ লাখ ২২ হাজার ৪৬১ টাকা রয়েছে।

দুদকের সহকারী পরিচালক আল-আমিন তাদের ব্যাংক হিসাব ও গাড়ি জব্দের আবেদন করেন।

এদিনই আদালত হাছান মাহমুদ ও তার স্ত্রীর দেশত্যাগেও নিষেধাজ্ঞা জারি করেন।

গণআন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে হাছান মাহমুদের অবস্থান নিয়ে বিভিন্ন গুঞ্জন রয়েছে। দেশের বাইরে অবস্থান করছেন বলে ধারণা করা হলেও তার সুনির্দিষ্ট অবস্থান নিয়ে কেউ নিশ্চিত নয়। তবে গত রোজার ঈদে তিনি লন্ডনের একটি মসজিদে নামাজ পড়েছেন বলে সংবাদ মাধ্যমে খবর প্রকাশ হয়।

এর আগে গত ১৬ জানুয়ারি হাছান মাহমুদ ও তার পরিবারের ৭৭টি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছিল আদালত।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com