সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার নিরাপত্তা পরিষদ অচল, তবু জীবনীশক্তিতে পূর্ণ জাতিসংঘ: গুতেরেস রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, অর্ধেকে নেমেছে বিদ্যুৎ উৎপাদন ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে, অনুসন্ধানে দুদক এনসিপির প্রার্থী উত্তরে আসিফ মাহমুদ ও দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী গোবিন্দপুর ইউপি নির্বাচন: হিমেলের সমর্থনে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল পাকুন্দিয়ায় ছোট ভাইকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে বড় ভাই আটক কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১

নূরুল হুদা হেনস্তা মামলায় স্বেচ্ছাসেবক দলের ৩ জনের জামিন

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ১১১ বার পড়া হয়েছে
নূরুল হুদা হেনস্তা মামলায় স্বেচ্ছাসেবক দলের ৩ জনের জামিন

‘মব’ সৃষ্টি করে সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদাকে হেনস্তার মামলায় স্বেচ্ছাসেবক দলের তিনজনকে জামিন দিয়েছেন আদালত। ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. ছানাউল্যাহ বুধবার বিকেলে শুনানি শেষে তাদের জামিনের আদেশ দেন।

জামিন পাওয়া তিনজন হলেন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের মোজাম্মেল হক ঢালী, উত্তরা পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. হানিফ এবং একই থানার যুগ্ম আহ্বায়ক মো. কাইয়ুম।

গত রোববার সাবেক তিন নির্বাচন কমিশনের পদাধিকারীদের বিরুদ্ধে বিএনপি একটি মামলা করে। মামলার কয়েক ঘণ্টার মধ্যেই উত্তরায় কে এম নূরুল হুদার বাসায় কথিত জনতা হামলা চালায়। এ সময় তাকে বাসা থেকে বের করে এনে হেনস্তা করা হয়, গলায় জুতার মালা পরানো হয়, কেউ কেউ ফেসবুকে লাইভ করে।

পরবর্তীতে পুলিশ হেফাজতে নেওয়া হয় নূরুল হুদাকে। সোমবার আদালত তাকে চার দিনের রিমান্ডে পাঠায়।

ঘটনার পর উত্তরা পশ্চিম থানার এসআই সজীব হাসান ছয়জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। এর আগে সোমবার রাতে সেনাবাহিনীর একটি দল হানিফকে উত্তরা এলাকা থেকে আটক করে। পরে তাকে গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার কারাগারে পাঠানো হয়।

মঙ্গলবারই হানিফের পক্ষে আইনজীবী জামিন আবেদন করেন, যার শুনানি হয় বুধবার। একইদিনে মোজাম্মেল ও কাইয়ুম আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। তাদের পক্ষে জামিন শুনানি করেন অ্যাডভোকেট এনামুল হক।

তিনি বলেন, ‘’তারা নির্দোষ, নিরাপরাধ। ঘটনার সাথে কোনোভাবে জড়িত না। হয়রানি করতে তাদের মামলায় জড়িত করা হয়েছে। তারা ভিকটিমের নিরাপত্তার জন্য ঘটনাস্থলে উপস্থিত হন। অন্যথায় বিক্ষুদ্ধ জনতার হাতে ভিকটিম মারাত্মক শারীরিক ক্ষতির সম্মুখীন হতেন। দলীয় ভাবমূর্তি নষ্ট করার জন্য তাদের মামলায় জড়িত করা হয়েছে। তারা স্বেচ্ছায় আত্মসমর্পণ করে জামিনের প্রার্থনা করেছেন। তাদের বিরুদ্ধে অভিযোগ জামিনযোগ্য ধারার।’’

হানিফের পক্ষে তার আইনজীবী আবদুল ফারুক বলেন, ‘’এ আসামি সম্পূর্ণ নির্দোষ। ঘটনার সাথে জড়িত না। ভিকটিমকে রক্ষা করতে সেখানে যান। ভিকটিমকে হেনস্থার সাথে জড়িত নন।’’

শুনানি শেষে আদালত ৫০০ টাকা মুচলেকায় মামলার পরবর্তী তারিখ ২৮ জুলাই পর্যন্ত তিনজনের জামিন মঞ্জুর করেন।

এ মামলার বাকি তিন আসামি হলেন স্বেচ্ছাসেবক দল উত্তর মহানগরের সভাপতি ফরিদ, উত্তরা পশ্চিম থানার আহ্বায়ক সেলিম এবং স্বেচ্ছাসেবক দলের তুরাগ থানার সভাপতি দুলাল।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com