মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা আবার গ্রেপ্তার ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা: ছাত্রদল ট্রলি ব্যাগে নারীর লাশ: প্রেমের সম্পর্কের পর হত্যা, গ্রেপ্তার প্রেমিকসহ তিন পাচার করা সম্পদ থেকে কর আদায়ে সরকারের নতুন উদ্যোগ নিরাপত্তা শঙ্কায় এনবিআরে প্রবেশে কড়াকড়ি শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ভোট ১২ নভেম্বর শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৩৩ জন স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার

প্রধানমন্ত্রীত্ব ১০ বছরে সীমিত রাখায় একমত বিএনপি, এনসিসি ইস্যুতে দ্বিমত

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ১১৬ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রীত্ব ১০ বছরে সীমিত রাখায় একমত বিএনপি, এনসিসি ইস্যুতে দ্বিমত

একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন—সংবিধানে এমন বিধান যুক্ত করার বিষয়ে একমত হয়েছে বিএনপি। তবে সাংবিধানিক বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগের জন্য জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি) গঠনে দলটির আপত্তি রয়েছে।

মঙ্গলবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হয়। বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৈঠক সূত্রে জানা গেছে, সংস্কারের বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনায় প্রধানমন্ত্রী মেয়াদ সীমা নিয়ে নানা মত উঠে এলেও বিএনপি স্থায়ী কমিটি শেষমেশ একমত হয়েছে যে, একজন ব্যক্তি সর্বোচ্চ দুই পূর্ণ মেয়াদ অর্থাৎ ১০ বছর প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকতে পারবেন।

অন্যদিকে নারীদের জন্য সংসদে ১০০ আসন, সংসদের উচ্চকক্ষের সদস্য সংখ্যা ১০০ জন এবং প্রধান বিচারপতি নিয়োগে জ্যেষ্ঠতম দুইজনের মধ্যে একজনকে নিয়োগের বিষয়ে বিএনপি সম্মতি জানিয়েছে।

তবে জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি) গঠনের বিষয়ে বিএনপির শীর্ষ নেতারা মনে করেন, এটি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক এবং এ প্রস্তাবে তারা একমত নন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com