সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার নিরাপত্তা পরিষদ অচল, তবু জীবনীশক্তিতে পূর্ণ জাতিসংঘ: গুতেরেস রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, অর্ধেকে নেমেছে বিদ্যুৎ উৎপাদন ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে, অনুসন্ধানে দুদক এনসিপির প্রার্থী উত্তরে আসিফ মাহমুদ ও দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী গোবিন্দপুর ইউপি নির্বাচন: হিমেলের সমর্থনে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল পাকুন্দিয়ায় ছোট ভাইকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে বড় ভাই আটক কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, ৩২৬ জন হাসপাতালে ভর্তি

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, ৩২৬ জন হাসপাতালে ভর্তি

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুই জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর মশাবাহিত এই রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ জনে। মৃতদের মধ্যে ১৩ জনই মারা গেছেন চলতি জুন মাসে।

স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিন অনুযায়ী, আগের ২৪ ঘণ্টায় ৩২৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর ফলে টানা পাঁচ দিন ধরে দৈনিক তিন শতাধিক রোগী হাসপাতালে ভর্তি হল। এর আগে শনিবার ৩৫২ জন, রোববার ৩২৯ জন, সোমবার ৩৯২ জন এবং মঙ্গলবার ৩৯৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

চলতি বছর এখন পর্যন্ত মোট ৮ হাজার ৮৭০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন। যাঁরা হাসপাতালে যাননি কিংবা পরীক্ষা করাননি, তাঁদের তথ্য এই পরিসংখ্যানে অন্তর্ভুক্ত নয়।

গত একদিনে মারা যাওয়া দুইজনের মধ্যে একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার এবং অপরজন রাজশাহী বিভাগের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

নতুন রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ১১৮ জন বরিশাল বিভাগের। ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৭৩ জন, ঢাকা বিভাগে ৪১ জন, ময়মনসিংহ বিভাগে ৫ জন, চট্টগ্রামে ৪৩ জন, খুলনায় ১৬ জন, রাজশাহীতে ২৯ জন এবং সিলেট বিভাগে একজন রোগী ভর্তি হয়েছেন।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১ হাজার ৮৫ জন ডেঙ্গু রোগী, যা চলতি বছরে একদিনে সর্বোচ্চ ভর্তি রোগীর সংখ্যা। এর মধ্যে ৩১৮ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে এবং ৭৬৭ জন ঢাকার বাইরে ভর্তি রয়েছেন।

২০২৪ সালে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১ লাখ ১ হাজার ২১৪ জন হাসপাতালে ভর্তি হন এবং মৃত্যু হয় ৫৭৫ জনের। এটি ছিল দেশে তৃতীয় সর্বোচ্চ আক্রান্ত এবং দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

স্বাস্থ্য অধিদপ্তর ২০০০ সাল থেকে ডেঙ্গু সংক্রান্ত তথ্য সংগ্রহ করে আসছে। ২০২৩ সালে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন আক্রান্ত হন এবং সর্বোচ্চ ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়। দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড হয়েছিল ২০২২ সালে— ১ লাখ ১ হাজার ৩৫৪ জন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com