শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার

তাড়াইল বাজারের ড্রেনে ময়লার স্তূপ, মশার উপদ্রবে জনস্বাস্থ্য হুমকিতে

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ২১৬ বার পড়া হয়েছে
তাড়াইল বাজারের ড্রেনে ময়লার স্তূপ, মশার উপদ্রবে জনস্বাস্থ্য হুমকিতে

সারাদেশে করোনাভাইরাসের ছড়াছড়ি তার সাথে  ডেঙ্গু আতঙ্ক। গত বছর ডেঙ্গুতে দেশে অনেক মানুষ প্রাণ হারায়। কিশোরগঞ্জের তাড়াইলে গত কয়েকদিন ধরে সর্বত্রই বেড়েছে মশার উপদ্রব। দিনের বেলায়ও রেহাই মিলছে না মশার কবল থেকে। বর্তমানে মশার উপদ্রব নিয়ে উপজেলাবাসী দিশেহারা অবস্থায় রয়েছে।

বৃহস্পতিবার সরজমিনে দেখা গেছে, তাড়াইল উপজেলাটি অত্যন্ত ঘনবসতিপূর্ণ এলাকা। এই এলাকার বিভিন্ন পুকুর, ডোবা, ড্রেনগুলি মশা তৈরির কারখানায় রূপান্তরিত হয়েছে। উপজেলা সদর বাজারের প্রতিটি ড্রেনে ময়লার স্তূপ জমে পানি আটকে আছে। অথচ দীর্ঘদিন পানি আটকে থাকার ফলে সেখানে মশার লার্ভা থেকে অসংখ্য মশা জন্ম নিচ্ছে। তাছাড়া বাজারের বিভিন্ন ড্রেনে দীর্ঘদিন পানি আটকে থেকে সেখানেও যেন মশার অভয়ারণ্যে পরিণত হয়েছে। গত বছর বর্ষা মৌসুমে মশার উপদ্রব বেড়ে যাওয়ার পর এখনও মশা নিধনে কার্যকরী কোনো পদক্ষেপ নেয়নি বাজার কর্তৃপক্ষ। 

তাড়াইল সদর বাজার ব্যবসায়ীরা বলেন, করোনার পাশাপাশি ডেঙ্গু রোগ ছড়িয়ে পড়লে তো এবার নিস্তার নেই। মশা নিধনের জন্য ফগার মেশিন দিয়ে রাস্তার ওপর, ড্রেনে ও বিভিন্ন পুকুরে ওষুধ দিতে হবে। তারা আরও বলেন, এ বছর মশার কামড়ে ব্যাবসা প্রতিষ্ঠান ও বাড়িতে টিকতে পারছি না।

তাড়াইল উপজেলার সচেতন মহল বলেন, এ বিষয়ে জনসচেতনতার জন্য মাইকিং করা প্রয়োজন। তাছাড়া ফগার মেশিন দিয়ে মশা নিধনের জন্য বিভিন্ন ওয়ার্ডে ওষুষ দেওয়া অতীব জরুরি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com