রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে তাড়াইলে আলোচনা সভা অনুষ্ঠিত হোসেনপুরে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত আলট্রাসাউন্ডে যমজ সন্তান, সিজারের পর দেওয়া হলো একটি তুরস্কে গুলিতে নিহত ৮, হামলাকারী গ্রেপ্তার ৭২ ঘণ্টার আল্টিমেটাম, অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, জাতীয় চার নেতার নাম ও ‘জয় বাংলা’ বাদ ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পাকুন্দিয়ায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২৯ দিন পর ঢাকায় গ্রেপ্তার

তিন দফা দাবিতে ইসলামী আন্দোলনের মহাসমাবেশ চলছে

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ১০৪ বার পড়া হয়েছে
তিন দফা দাবিতে ইসলামী আন্দোলনের মহাসমাবেশ চলছে

সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ তিন দফা দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শনিবার (২৮ জুন) সকাল ১০টায় কুরআন তিলাওয়াতের মাধ্যমে এই মহাসমাবেশের প্রথম অধিবেশন শুরু হয়।

দুপুর ২টায় মূল অধিবেশন শুরুর ঘোষণা থাকলেও সকাল থেকেই দেশের বিভিন্ন জেলা ও মহানগর থেকে আগত নেতাকর্মীদের উপস্থিতিতে সোহরাওয়ার্দী উদ্যান পূর্ণ হয়ে ওঠে। প্রথম অধিবেশনে জেলার নেতৃবৃন্দ পর্যায়ক্রমে বক্তব্য রাখছেন।

মহাসমাবেশে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, আজকের সমাবেশে সংখ্যানুপাতিক পদ্ধতির পক্ষে অবস্থান নেয়া বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন।

মূলত সংবিধান সংস্কার, বিচার বিভাগ সংস্কার এবং সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন—এই তিন দাবিকে সামনে রেখে মহাসমাবেশ করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com