রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে তাড়াইলে আলোচনা সভা অনুষ্ঠিত হোসেনপুরে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত আলট্রাসাউন্ডে যমজ সন্তান, সিজারের পর দেওয়া হলো একটি তুরস্কে গুলিতে নিহত ৮, হামলাকারী গ্রেপ্তার ৭২ ঘণ্টার আল্টিমেটাম, অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, জাতীয় চার নেতার নাম ও ‘জয় বাংলা’ বাদ ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পাকুন্দিয়ায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২৯ দিন পর ঢাকায় গ্রেপ্তার

আমদানি-রফতানির সনদ অনলাইনে জমা বাধ্যতামূলক

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে
আমদানি-রফতানির সনদ অনলাইনে জমা বাধ্যতামূলক

আমদানি ও রফতানি পণ্যের ছাড়ের সব ধরনের সনদ আগামীকাল মঙ্গলবার থেকে অনলাইনে জমা দেওয়া বাধ্যতমূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আগামীকাল থেকে দেশের ১৯টি নিয়ন্ত্রক প্রতিষ্ঠান বা রেগুলেটরি অথরিটির ইস্যু করা ছাড়পত্র, সার্টিফিকেট কিংবা পারমিট অনলাইনে বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো (বিএসডব্লিউ) প্ল্যাটফর্মে ইনপুট না থাকলে, সেসব আবেদন গ্রহণযোগ্য হবে না। ম্যানুয়াল বা কাগজপত্রভিত্তিক কোনো ছাড়পত্র এই সময়ের পর আর কার্যকর বিবেচিত হবে না।

বিজ্ঞপ্তিতে আমদানি-রফতানি বাণিজ্যে যুক্ত অংশীজনদের বিএসডব্লিউ বাস্তবায়নে সহযোগিতার অনুরোধও জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, জাতীয় রাজস্ব বোর্ড বাস্তবায়নাধীন প্রকল্পের আওতায় বিএসডব্লিউ সিস্টেম ইতোমধ্যে কার্যকর করা হয়েছে।

উল্লেখ্য, বিএসডব্লিউ মূলত একটি অনলাইন প্ল্যাটফর্ম, যা ব্যবহার করে একজন আমদানিকারক-রফতানিকারক পণ্য খালাসের জন্য প্রযোজ্য সব ধরনের সার্টিফিকেট, লাইসেন্স ও পারমিটের (সিএলপি) জন্য অনলাইনে আবেদন করে স্বয়ংক্রিয়ভাবে সিএলপি সংগ্রহ করতে পারেন। সিএলপি গ্রহণের আগে ব্যবসা শনাক্তকরণ নম্বর (বিআইএন) ব্যবহার করে বিএসডব্লিউ সিস্টেমে নিবন্ধন করতে হবে।

এই সিস্টেম ব্যবহারের ফলে আমদানি-রফতানি কার্যক্রমে যেসব সুবিধা পাওয়া যাবে সেগুলো:

একটি কমন প্ল্যাটফর্মে আমদানি-রফতানি পণ্যের জন্য প্রযোজ্য সার্টিফিকেট, লাইসেন্স এবং পারমিট সংক্রান্ত সব কার্যক্রম সংশ্লিষ্ট সংস্থা কর্তৃক যুগপৎভাবে অনলাইনে সম্পন্ন করা হবে।

সরকারি কাজে ব্যক্তিগত যোগাযোগ না থাকায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হবে।

পণ্য আমদানি-রফতানির ক্ষেত্রে সময় ও ব্যয় কমবে।

দেশি-বিদেশি ব্যবসায়ীদের মধ্যে আস্থা সৃষ্টির মধ্যমে বিনিয়োগ ও বাণিজ্যের প্রসার ঘটবে।

এনবিআর জানায়, সার্টিফিকেট, লাইসেন্স ও পারমিটের ৮৫ দশমিক ৯৭ শতাংশ একঘণ্টার কম সময়ে এবং ৯৪ দশমিক ৬৩ শতাংশ একদিনের সময়ে স্বয়ংক্রিয় প্রক্রিয়ায় ইস্যু করা হয়। ইতোমধ্যে সার্টিফিকেট, লাইসেন্স ও পারমিট ইস্যুকারী ১৯টি সংস্থার ক্ষেত্রে ইস্যুকৃত সার্টিফিকেট, লাইসেন্স ও পারমিট সিস্টেমের মাধ্যমে দাখিল করার সিদ্ধান্ত গৃহীত হয়।

এ অবস্থায় আগামী ১ জুলাই থেকে আমদানি ও রফতানি পণ্যচালান শুল্কায়নের ক্ষেত্রে ১৬ সংস্থার ইস্যুকৃত সার্টিফিকেট, লাইসেন্স ও পারমিট সিস্টেমের মাধ্যমে দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। প্রয়োজনে হটলাইন ১৬১৩৯ এ যোগাযোগ কিংবা www.bswnbr.gov.bd ওয়েবসাইট থেকে সহায়তা নেওয়া যাবে।

এনবিআর জানায়, সিঙ্গেল উইন্ডো সিস্টেম থেকে ইতোমধ্যে স্বয়ংক্রিয়ভাবে ইস্যুকৃত সার্টিফিকেট, লাইসেন্স ও পারমিট সংখ্যা আজ তিন লাখ ৮৯ হাজার ১৫ অতিক্রম করেছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com