রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে তাড়াইলে আলোচনা সভা অনুষ্ঠিত হোসেনপুরে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত আলট্রাসাউন্ডে যমজ সন্তান, সিজারের পর দেওয়া হলো একটি তুরস্কে গুলিতে নিহত ৮, হামলাকারী গ্রেপ্তার ৭২ ঘণ্টার আল্টিমেটাম, অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, জাতীয় চার নেতার নাম ও ‘জয় বাংলা’ বাদ ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পাকুন্দিয়ায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২৯ দিন পর ঢাকায় গ্রেপ্তার

দুদক স্বাধীনভাবে কাজ করছে, কোনো হস্তক্ষেপ নেই : অর্থ উপদেষ্টা

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ১১৬ বার পড়া হয়েছে
দুদক স্বাধীনভাবে কাজ করছে, কোনো হস্তক্ষেপ নেই : অর্থ উপদেষ্টা

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আন্দোলনরত ছয় কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানে অন্তর্বর্তী সরকারের কোনো হস্তক্ষেপ নেই বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

সোমবার (৩০ জুন) সচিবালয়ে রাষ্ট্রায়ত্ত ও স্বায়ত্তশাসিত ৭২টি প্রতিষ্ঠানের নতুন বাজেট ব্যবস্থা ঘোষণার সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

অর্থ উপদেষ্টা বলেন, “দুদক তাদের নিজস্ব নিয়মে অনুসন্ধান করছে। অর্থ মন্ত্রণালয় বা সরকারের পক্ষ থেকে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। কেউ চাইলে ভাবতে পারেন—এমন সময়েই কেন অনুসন্ধান শুরু হলো। তবে আমি বলতে চাই, জাতীয় স্বার্থের জায়গায় কোনো অবহেলা মেনে নেওয়া যায় না। দুদক স্বাধীনভাবে কাজ করছে।”

তিনি আরও বলেন, “এনবিআর ও বন্দর বন্ধ থাকার কারণে ব্যবসায়ীদের কাছ থেকে প্রতিদিন অভিযোগ পেয়েছি। জাতীয় স্বার্থ–সম্পর্কিত সেবা একতরফাভাবে বন্ধ করা গ্রহণযোগ্য নয়।”

আন্দোলনকারী কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, “পক্ষপাত বা ভয় ছাড়াই স্বচ্ছতা ও জবাবদিহির মাধ্যমে কাজ করতে হবে। কেউ বিচ্যুতি ঘটালে জবাবদিহি করতেই হবে, এটা স্বাভাবিক।”

উল্লেখ্য, ঘুষের বিনিময়ে কর ফাঁকির সুযোগ করে দেওয়া ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এনবিআরের ছয় কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। এই ছয়জনের মধ্যে অন্তত পাঁচজন এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সঙ্গে সরাসরি যুক্ত বলে জানা গেছে। আন্দোলনের নেতৃত্বে থাকা হাছান মুহম্মদ তারেক রিকাবদার ঐক্য পরিষদের সভাপতি।

সরকার আশা করছে, যৌক্তিক আলোচনার মাধ্যমে এনবিআরের চলমান সংকটের সমাধান হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com