শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী কিশোরগঞ্জে ৪০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার বরগুনায় নদীর তীরে ভেসে এল ৩২ ফুট লম্বা তিমির মৃতদেহ কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ; কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর পদক্ষেপ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু, সভাপতিত্ব করছেন খলিলুর রহমান সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম

ধনবাড়ীতে বাস-সিএনজি সংঘর্ষে প্রাণ গেল দুই নারীসহ ৩ জনের

ধনবাড়ীতে বাস-সিএনজি সংঘর্ষে প্রাণ গেল দুই নারীসহ ৩ জনের
  • আপডেট সময় সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ৮৬ বার পড়া হয়েছে
ধনবাড়ীতে বাস-সিএনজি সংঘর্ষে প্রাণ গেল দুই নারীসহ ৩ জনের

টাঙ্গাইলের ধনবাড়ীতে যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজি চালকসহ আরও দুইজন আহত হয়েছেন।

সোমবার (৭ জুলাই) দুপুর ২টার দিকে টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের ধনবাড়ী উপজেলার বাঘিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে—তিনি ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানার ফুলকুমারী (৩৫), যিনি সুয্যর স্ত্রী। আহতদের মধ্যে বাসন্তী (৫০) নামে আরও একজন ময়মনসিংহের বাসিন্দা রয়েছেন।

পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা গেছে, ‘বিনিময় পরিবহন’-এর একটি বাস ঢাকা থেকে ধনবাড়ীর দিকে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে সিএনজির যাত্রীরা গুরুতর আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে ধনবাড়ী ও মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। আহত দুইজন চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com