শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দিল্লির সংবাদ সম্মেলনে শেখ হাসিনার ভার্চ্যুয়াল বক্তব্যে ভারতের সমর্থন নেই: জয়সওয়াল কিশোরগঞ্জে নিজস্ব ফিসারির পানিতে ডুবে সাবেক পুলিশ সদস্যের মৃত্যু সভাপতি ফাহিম, সম্পাদক ফয়সাল: তাড়াইলে ছাত্র অধিকার পরিষদের আংশিক কমিটি অনুমোদন তাড়াইলে যুবদলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক সবুজকে সংবর্ধনা ৪ মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ, ২ জনের পদোন্নতি শেখ হাসিনার সঙ্গে পালানোর ফ্লাইট কীভাবে মিস করেছিলেন সালমান এফ রহমান ভাত রান্নার সময় নরম হয়ে গেলে কী করবেন মৃত্যুদণ্ড বাদ না দেওয়ায় প্রত্যক্ষদর্শীদের তথ্য দেয়নি জাতিসংঘ: ট্রাইব্যুনালকে প্রসিকিউটর তাড়াইলে রাউতি মানবসেবা ফাউন্ডেশনের আয়োজনে কাফন-দাফন বিষয়ক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা ৪ বিভাগে অতি ভারি বৃষ্টির সতর্কবার্তা

এনসিপি নেতার বাড়িতে দুর্বৃত্তদের হানা

মাহমুদুর রহমান (তুরান), ফরিদপুর
  • আপডেট সময় মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ১২৭ বার পড়া হয়েছে
এনসিপি নেতার বাড়িতে দুর্বৃত্তদের হানা

ফরিদপুরে এনসিপি’র জেলা কমিটির ১ নং যুগ্ম সমন্বয়ক এস এম জাহিদ ও তার ছেলে জেলা শ্রমিক উইং এর প্রধান সমন্বয়ক এস এম জুনায়েদ জিতু এর বাড়িতে গভীর রাতে তালা ভেঙ্গে ঢুকে তান্ডব চালিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার দিবাগত গভীর রাতে শহরের আলীপুর এলাকায় তার নিজ বাসভবন আয়েশা ভিলার দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ ঘটনায় ফরিদপুর কোতয়ালী থানায় মামলার প্রস্তুতি চলছে।

এস এম জাহিদ জানান, দুর্বৃত্তরা হানা দিয়ে তিনটি লোহার দরজার তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। পরে দুটি খালি কক্ষে ঢুকে স্টিলের আলমারি ভেঙ্গে মালামাল তছনছ করে। এ সময় অন্য দুটি কক্ষে এনসিপি নেতা জাহিদ ও তার ছেলে শ্রমিক উইং এর প্রধান সমন্বয় জুনায়েদ অবস্থান করছিলেন। ভেতর থেকে আটকানো থাকায় ওই দুটি কক্ষের দরজা খুলতে পারেনি দুর্বৃত্তরা।
ফজরের আজান শুরু হলে এস এম জাহিদ এর জেগে ওঠা টের পেয়ে পালিয়ে যায় তারা। এ সময় তালা ভাঙ্গার যন্ত্র ও দুই জোড়া স্যান্ডেল রেখে যায় দুর্বৃত্তরা।

তবে এ ঘটনায় কোনো মূল্যবান মালামাল খোয়া যায়নি বলে জানিয়েছেন এস এম জাহিদ। কোনো মালামাল না নেওয়ায় ঘটনাটি ব্যক্তি আক্রোশে ক্ষতি করার উদ্দেশ্য ছিল বলে আশংকা করেছেন তিনি।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদউজ্জামান জানান, ঘটনাস্থল পরিদর্শন করে সিআইডি’র মাধ্যমে ঘটনার আলামত সংগ্রহ করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com