শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী কিশোরগঞ্জে ৪০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার বরগুনায় নদীর তীরে ভেসে এল ৩২ ফুট লম্বা তিমির মৃতদেহ কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ; কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর পদক্ষেপ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু, সভাপতিত্ব করছেন খলিলুর রহমান সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম

আকুর দায় মিটিয়ে রিজার্ভ ২৪ বিলিয়ন ডলারে

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ৯৪ বার পড়া হয়েছে
আকুর দায় মিটিয়ে রিজার্ভ ২৪ বিলিয়ন ডলারে

এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন (আকু) এর মে ও জুন মাসের আমদানি বিল পরিশোধের পর বাংলাদেশ ব্যাংকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৪ দশমিক ৪৫ বিলিয়ন ডলার। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এ তথ্য জানান। তিনি বলেন, ‘আকুর বিল পরিশোধে গেছে ২ দশমিক ০২ বিলিয়ন ডলার। এতে বিপিএম৬ পদ্ধতিতে রিজার্ভ দাঁড়িয়েছে ২৪ দশমিক ৪৫ বিলিয়ন ডলার।’ তবে গ্রস রিজার্ভ আগের ২৯ দশমিক ৫২ বিলিয়নের তুলনায় সামান্য কমেছে।

বাংলাদেশ ব্যাংক এবার নিট রিজার্ভ জানায়নি। তবে গত ২৯ জুন নিট রিজার্ভের হিসাব দেওয়া হয়েছিল ২০ দশমিক ৪০ বিলিয়ন ডলার।

২ জুলাইয়ের হিসাব অনুযায়ী, বিপিএম৬ পদ্ধতিতে রিজার্ভ ছিল ২৬ দশমিক ৬৮ বিলিয়ন ডলার এবং গ্রস রিজার্ভ ছিল ৩১ দশমিক ৭১ বিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংক তিন ধরনের রিজার্ভ হিসাব করে—মোট রিজার্ভ, আইএমএফের বিপিএম৬ পদ্ধতিতে রিজার্ভ এবং ব্যবহারযোগ্য রিজার্ভ।

আকু (Asian Clearing Union) প্রতিষ্ঠিত হয় ১৯৭৪ সালের ৯ ডিসেম্বর জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের উদ্যোগে। সদর দপ্তর ইরানের তেহরানে। সদস্য দেশগুলো: বাংলাদেশ, ভারত, ভুটান, ইরান, মিয়ানমার, নেপাল, পাকিস্তান, মালদ্বীপ ও শ্রীলঙ্কা। তবে রিজার্ভ সংকটে পড়ে ২০২২ সালের অক্টোবর মাসে শ্রীলঙ্কা আকু থেকে বেরিয়ে যায়।

আকুর সদস্য দেশগুলো প্রতি দুই মাস পর পর পারস্পরিক আমদানি-রপ্তানির দায় সমন্বয় করে। বাংলাদেশ গড়ে প্রতি দুই মাসে সোয়া এক বিলিয়ন ডলারের মতো আকুর দায় পরিশোধ করে আসছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com