বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
আসিফের বিরুদ্ধে অভিযোগ ‘আমলযোগ্য’, তাই অনুসন্ধান: দুদক সচিব হোসেনপুরে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নে সমবায় বিভাগের বৃক্ষরোপণ কর্মসূচি নওগাঁর পত্নীতলায় বাণিজ্য মেলায় লটারির ড্র না হওয়ায় ভাংচুর-লুটপাট কওমি মাদরাসায় মানসম্মত পাঠদান, তাড়াইলে শিক্ষকদের নিয়ে কর্মশালা কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেপ্তার ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু ও হাসপাতালে ভর্তির রেকর্ড হোসেনপুরে “মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা” প্রতিপাদ্যে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হোসেনপুরে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় ইতালিতে দূতাবাস কাজ করছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে চালু ১৯ কোটি ১০ লাখ সিম, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী

ছয় দফা দাবিতে কিশোরগঞ্জে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি পালন

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ১৫৫ বার পড়া হয়েছে
ছয় দফা দাবিতে কিশোরগঞ্জে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি পালন

গ্রেড পরিবর্তন, টেকনিক্যাল পদ মর্যাদা প্রদান ও পদোন্নতিসহ ৬ দফা দাবিতে কিশোরগঞ্জে অবস্থান কর্মসূচি পালন করেছে স্বাস্থ্য সহকারীরা। বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন জেলা শাখার উদ্যোগে  বুধবার (৮ই জুন ) সকালে সিভিল সার্জনের কার্যালয়ের সামনে এ কর্মসূচি শুরু হয়। বৃষ্টি উপেক্ষা করে সংগঠনের ব্যানারে কয়েক শত স্বাস্থ্য সহকারী কর্মসূেিত অংশ নিয়ে দাবী আদায়ে বিভিন্ন শ্লোগান দেন।

সেখানে অবস্থান নিয়ে তিন ঘন্টা অবস্থান কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন সভাপতির বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন কিশোরগঞ্জ সভাপতি মুয়েদ সিদ্দিকী, সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, দপ্তর সম্পাদক হবিকুল হাসান এবং সংগঠনের উপদেষ্টা আব্দুল রহমান রুমী।

বক্তারা অভিযোগ করেন, ২৫ বছর ধরে বিভিন্ন সময় আন্দোলন করে আসলেও দাবি না মেনে শুধু আশ্বাস দেয়া হচ্ছে। গ্রেড পরিবর্তন, টেকনিক্যাল পদ মর্যাদা প্রদান ও পদোন্নতিসহ কোন দাবীই পূরণ করা হচ্ছে না।

বক্তারা স্বাস্থ্য বিভাগে দীর্ঘদিন ধরে চলা বৈষম্য নিরসনেরও দাবি জানিয়ে বলেন, অন্যথায় কঠিন আন্দোলন গড়ে তোলা হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com