শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী কিশোরগঞ্জে ৪০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার বরগুনায় নদীর তীরে ভেসে এল ৩২ ফুট লম্বা তিমির মৃতদেহ কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ; কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর পদক্ষেপ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু, সভাপতিত্ব করছেন খলিলুর রহমান সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম

শরীফ উদ্দিনের চাকরি ফেরত, বেতন-ভাতাও পরিশোধের আদেশ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ১০১ বার পড়া হয়েছে
শরীফ উদ্দিনের চাকরি ফেরত, বেতন-ভাতাও পরিশোধের আদেশ

দুর্নীতি দমন কমিশন (দুদক) থেকে চাকরিচ্যুত মো. শরীফ উদ্দিনকে চাকরি ফিরিয়ে দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তাঁর সব বেতন, ভাতা ও সুযোগ-সুবিধা পরিশোধ করতে এবং আগামী ৩০ দিনের মধ্যে কাজে যোগদানের ব্যবস্থা নিতে বলা হয়েছে।

বুধবার (৯ জুলাই) বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। এর আগে চাকরিচ্যুতির বৈধতা নিয়ে শরীফ উদ্দিন একটি রিট আবেদন করেন, যার চূড়ান্ত শুনানি শেষে এ আদেশ আসে।

শরীফ উদ্দিনের আইনজীবী ব্যারিস্টার আসাদুজ্জামান দোলন বলেন, ২০২২ সালে চট্টগ্রামে একটি ভূমি অধিগ্রহণ প্রকল্পে দুর্নীতির প্রতিবেদন দেওয়ার পর থেকেই শরীফ উদ্দিনকে নানাভাবে হয়রানি করে আসছিল দুদক। তাকে একাধিকবার শোকজ করা হয় এবং শেষমেশ চাকরি থেকে বরখাস্ত করা হয়। দীর্ঘ আইনি লড়াই শেষে তিনি ন্যায্যতার স্বীকৃতি পেলেন।

রায়ের প্রতিক্রিয়ায় শরীফ উদ্দিন বলেন, “সাড়ে তিন বছর ধরে আমি এই লড়াই চালিয়েছি। আজ চাকরি ফিরে পেয়ে মনে হচ্ছে, আমার সব কষ্ট সার্থক হয়েছে।”

চাকরি ফিরে পেতে ২০২৩ সালের ৭ আগস্ট দুদকের সচিব বরাবর আবেদন করেন শরীফ। সে সময় তিনি দুদক কার্যালয়ে নিজে উপস্থিত হয়ে আবেদনপত্র জমা দেন।

উল্লেখ্য, ২০১৪ থেকে ২০২২ সাল পর্যন্ত দুদকের উপসহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন শরীফ উদ্দিন। চট্টগ্রামে দায়িত্ব পালনকালে একাধিক আলোচিত দুর্নীতির তদন্ত করেন তিনি। পরে তাকে বদলি করা হয় পটুয়াখালীতে। এরপর ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com