রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১ কালের সাক্ষী ২৫০ বছরের পুরোনো ঐতিহাসিক গোল মসজিদ হোসেনপুর উপজেলা পরিষদে বিশাল ভিমরুলের চাক, আতঙ্কে মানুষ নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নতুন ৪৬ প্রতীক যুক্ত করতে আইন মন্ত্রণালয়ে পাঠাল ইসি

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ১০৬ বার পড়া হয়েছে
নতুন ৪৬ প্রতীক যুক্ত করতে আইন মন্ত্রণালয়ে পাঠাল ইসি

নির্বাচন কমিশনের (ইসি) তফসিলে নতুন করে ৪৬টি প্রতীক যুক্ত হচ্ছে। বর্তমানে ইসির তফসিলে ৬৯টি প্রতীক রয়েছে। নতুন প্রতীক যুক্ত হলে মোট সংখ্যা দাঁড়াবে ১১৫টি। এই তালিকা বৃহস্পতিবার (১০ জুলাই) আইন মন্ত্রণালয়ের ভেটিংয়ের জন্য পাঠিয়েছে নির্বাচন কমিশন।

ইসির সংশ্লিষ্ট শাখা গণমাধ্যমকে জানায়, ভোট প্রতীক যুক্ত করতে সংশ্লিষ্ট কমিটি ১৫০টি প্রতীক প্রস্তাব করেছিল। কমিশন সেখান থেকে বাছাই করে ১১৫টি প্রতীক অন্তর্ভুক্তির সিদ্ধান্ত দেয়। এই তালিকায় শাপলা প্রতীক রাখা হয়নি।

আইন মন্ত্রণালয় চাইলে তালিকাভুক্ত প্রতীক বাতিল বা নতুন প্রতীক যুক্ত করার বিষয়ে সুপারিশ করতে পারে।

ইসি কর্মকর্তারা জানান, নতুন দল নিবন্ধনের জন্য ইতোমধ্যে ১৪৭টি আবেদন জমা পড়েছে। ভবিষ্যতে দলের সংখ্যা বাড়লে প্রতীক সংকট যেন না হয়, সে লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

১১৫টি প্রতীকের তালিকায় রয়েছে: আপেল, আনারস, আম, আলমারি, ঈগল, উটপাখি, উদীয়মান সূর্য, একতারা, কাঁচি, কবুতর, কলম, কলস, কলার ছড়ি, কাঁঠাল, কাপ-পিরিচ, কাস্তে, কেটলি, কুমির, কম্পিউটার, কলা, কুড়াল, কুলা, কুঁড়ে ঘর, কোদাল, খাট, খেজুর গাছ, গরুর গাড়ি, গাভী, গামছা, গোলাপ ফুল, ঘণ্টা, ঘুড়ি, ঘোড়া, চাকা, চার্জার লাইট, চাবি, চিংড়ি, চেয়ার, চশমা, ছড়ি, ছাতা, জগ, জাহাজ, টিউবওয়েল, টিফিন ক্যারিয়ার, টেবিল, টেবিল ঘড়ি, ট্রাক, টেলিফোন, টেলিভিশন, ডাব, ঢেঁকি, তবলা, তরমুজ, তারা, থালা, দাঁড়িপাল্লা, দালান, দেয়াল ঘড়ি, দোয়াত কলম, দোলনা, ধানের শীষ, নোঙ্গর, নৌকা, প্রজাপতি, ফুটবল, ফুলকপি, ফুলের টব, ফুলের মালা, ফ্রিজ, বক, বাঘ, বই, বটগাছ, বাঁশি, বেঞ্চ, বেগুন, বাইসাইকেল, বালতি, বেলুন, বৈদ্যুতিক পাখা, মই, মগ, মাইক, মটরগাড়ি (কার), মশাল, ময়ূর, মাছ, মাথাল, মিনার, মোমবাতি, মোবাইল ফোন, মোড়া, মোরগ, রকেট, রিক্সা, লাউ, লিচু, লাঙ্গল, শঙ্খ, সোনালী আঁশ, সেলাই মেশিন, সোফা, সিংহ, স্যুটকেস, হরিণ, হাত (পাঞ্জা), হাতঘড়ি, হাতপাখা, হাঁস, হাতি, হাতুড়ি, হারিকেন, হুক্কা, হেলিকপ্টার।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com