রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১ কালের সাক্ষী ২৫০ বছরের পুরোনো ঐতিহাসিক গোল মসজিদ হোসেনপুর উপজেলা পরিষদে বিশাল ভিমরুলের চাক, আতঙ্কে মানুষ নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সরকার কোনোভাবেই মব জাস্টিস বরদাশত করে না: রিজওয়ানা হাসান

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ১০৬ বার পড়া হয়েছে
সরকার কোনোভাবেই মব জাস্টিস বরদাশত করে না: রিজওয়ানা হাসান

পরিবেশ বন ও জলবায়ু মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘সরকার মব জাস্টিস কোনোভাবেই বরদাশত করে না এবং মব জাস্টিসের সঙ্গে সরকারের কোনো সম্পৃক্ততা নেই।’ তিনি জানান, গত তিন-চার মাসে যেখানে যেখানে মব জাস্টিসের ঘটনা ঘটেছে, সেখান থেকে সংশ্লিষ্ট আসামিদের গ্রেপ্তার করা হয়েছে এবং ভবিষ্যতেও কোনো আসামিকে ছাড় দেয়া হবে না।

শনিবার (১২ জুলাই) সাভার উপজেলা পরিষদ চত্বরে পরিবেশের ভারসাম্য রক্ষায় এক লাখ গাছের চারা রোপণের উদ্বোধন শেষে রিজওয়ানা এসব কথা বলেন।

তিনি মধুমতি মডেল টাউন নিয়ে বলেন, ‘বিজিএমই ভবন অনেক দিন ধরে অবস্থান করছিল, আদালতের রায়ের পরও উচ্ছেদে সময় লেগেছে। তবে অবৈধ কিছু বৈধ করার সুযোগ নেই।’ তিনি জানান, গণপূর্ত মন্ত্রণালয় ও রাজউক মধুমতি মডেল টাউন নিয়ে কাজ শুরু করেছে।

সাভারের ইটভাটার দূষণ বন্ধে জোরালো অভিযান চালানো হচ্ছে বলেও জানান তিনি। ১১ মাসে যতটুকু সম্ভব কাজ সম্পন্ন করা হয়েছে। বেশিরভাগ ইটভাটার লাইসেন্স আগামী কয়েক মাসে মেয়াদ শেষ হবে এবং সেইগুলো আর নবায়ন করা হবে না। বর্তমানে মাত্র ৬-৮টি বৈধ ইটভাটা অবশিষ্ট রয়েছে, সেগুলো নিয়েও ব্যবস্থা গ্রহণের কথা বলেন তিনি।

অনুষ্ঠানে ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী, ঢাকার জেলা প্রশাসক তানভীর আহমেদ ও সাভার উপজেলার স্থানীয় প্রশাসনের সদস্যরা উপস্থিত ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com