শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী কিশোরগঞ্জে ৪০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার বরগুনায় নদীর তীরে ভেসে এল ৩২ ফুট লম্বা তিমির মৃতদেহ কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ; কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর পদক্ষেপ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু, সভাপতিত্ব করছেন খলিলুর রহমান সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম

সংস্কারের কোনো রূপরেখায় বিএনপি আমাদের পাশে দাঁড়ায়নি: নাহিদ ইসলাম

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ৮৮ বার পড়া হয়েছে
সংস্কারের কোনো রূপরেখায় বিএনপি আমাদের পাশে দাঁড়ায়নি: নাহিদ ইসলাম

২-৩টি আসন দেখিয়ে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) কেনার অপচেষ্টা ব্যর্থ হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, “যারা গণঅভ্যুত্থানের শক্তি, যারা মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে—তাদের কেনার সাধ্য বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের নেই।”

শনিবার (১২ জুলাই) দুপুরে সাতক্ষীরা খুলনা রোড মোড়ে শহীদ আসিফ চত্বরে অনুষ্ঠিত এক পথসভায় এসব কথা বলেন নাহিদ। তিনি আরও বলেন, “৫ আগস্ট আমরা দরজা খুলে দিয়ে বলেছিলাম—আসুন, জাতীয় সরকার গঠন করি, বিভাজনের ঊর্ধ্বে গিয়ে দেশকে পুনর্গঠন করি। কিন্তু তারা সেই প্রস্তাবে সায় দেয়নি। তাদের একমাত্র আগ্রহ ক্ষমতার ভাগাভাগিতে।”

তিনি অভিযোগ করেন, “বিএনপি কখনও বলে ৩ মাসের মধ্যে নির্বাচন দিতে হবে, আবার কখনও ৬ মাসের মধ্যে। সংস্কারের কোনো রূপরেখায় তারা আমাদের পাশে দাঁড়ায়নি।”

সভায় সভাপতিত্ব করেন এনসিপির সাতক্ষীরা জেলা সমন্বয়ক কামরুজ্জামান বুলু। বক্তব্য রাখেন দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক মেজবাহ কামাল ও চিকিৎসক তাসনিম জারা। পথসভা শেষে শহীদ আসিফ চত্বর থেকে একটি পদযাত্রা বের হয়ে নিউমার্কেট মোড়ে শেষ হয়। এরপর নিউমার্কেট এলাকায় আল বারাকা হোটেলের দ্বিতীয় তলায় এনসিপির জেলা কার্যালয় উদ্বোধন করেন নেতারা।

দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, “চাঁদাবাজি নির্মূলে গ্রামে-গ্রামে, পাড়া-মহল্লায় সংগঠন গড়ে তুলতে হবে।”

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com