শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী কিশোরগঞ্জে ৪০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার বরগুনায় নদীর তীরে ভেসে এল ৩২ ফুট লম্বা তিমির মৃতদেহ কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ; কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর পদক্ষেপ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু, সভাপতিত্ব করছেন খলিলুর রহমান সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম

ইন্দোনেশিয়ার মালুকুতে ৬.৭ মাত্রার ভূমিকম্প

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ১০৯ বার পড়া হয়েছে
ইন্দোনেশিয়ার মালুকুতে ৬.৭ মাত্রার ভূমিকম্প

ইন্দোনেশিয়ার মালুকু প্রদেশের পূর্ব উপকূলে সোমবার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৭। তবে এতে সুনামির কোনো ঝুঁকি নেই বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, স্থানীয় সময় দুপুর ১২টা ৪৯ মিনিটে (বাংলাদেশ সময় ১১টা ৪৯ মিনিট) ভূমিকম্পটি অনুভূত হয়। এর উপকেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৬৬ কিলোমিটার গভীরে এবং তুয়াল শহরের পশ্চিমে ১৭৭ কিলোমিটার দূরে।

প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার এবং ইন্দোনেশিয়ার ভূ-প্রকৃতি সংস্থা নিশ্চিত করেছে, ভূমিকম্পটি সুনামির আশঙ্কা তৈরি করেনি। তাৎক্ষণিকভাবে কোনো হতাহত কিংবা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি।

প্রশান্ত মহাসাগরীয় অগ্নিবলয়ের (Ring of Fire) ওপর অবস্থানের কারণে ইন্দোনেশিয়া ভূমিকম্পপ্রবণ একটি দেশ। নিয়মিতই দেশটি ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মতো দুর্যোগের মুখোমুখি হয়।

এর আগে ২০২১ সালের জানুয়ারিতে সুলাওয়েসি দ্বীপে ৬.২ মাত্রার ভূমিকম্পে শতাধিক মানুষের মৃত্যু হয় এবং বহু মানুষ গৃহহীন হন। ২০১৮ সালের পালু ভূমিকম্প ও সুনামিতে প্রাণ হারান ২২০০ জনের বেশি। আর ২০০৪ সালের ভয়াবহ সুনামিতে শুধু আচেহ প্রদেশেই প্রাণ হারান ১ লাখ ৭০ হাজারের বেশি মানুষ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com