শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী কিশোরগঞ্জে ৪০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার বরগুনায় নদীর তীরে ভেসে এল ৩২ ফুট লম্বা তিমির মৃতদেহ কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ; কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর পদক্ষেপ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু, সভাপতিত্ব করছেন খলিলুর রহমান সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম

উচ্চকক্ষে ৭৬ আসনের প্রস্তাব, সরাসরি ভোটে নির্বাচন

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ১১০ বার পড়া হয়েছে
উচ্চকক্ষে ৭৬ আসনের প্রস্তাব, সরাসরি ভোটে নির্বাচন

জাতীয় সংসদের উচ্চকক্ষ গঠন নিয়ে চলমান আলোচনায় নতুন প্রস্তাব দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। সোমবার (১৪ জুলাই) সংলাপের ১৩তম দিনে কমিশনের পক্ষ থেকে বলা হয়, উচ্চকক্ষের আসনসংখ্যা হতে পারে ৭৬টি এবং এসব আসনের সদস্যরা সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হবেন।

প্রস্তাবে বলা হয়, প্রতিটি জেলা ও সিটি করপোরেশন এলাকা একটি করে আঞ্চলিক নির্বাচনি এলাকা হিসেবে গণ্য হবে। বর্তমানে দেশে ৬৪টি জেলা ও ১২টি সিটি করপোরেশন থাকায় মোট আসন হবে ৭৬টি। এসব আসনে সাধারণ ভোটারদের প্রত্যক্ষ ভোটে একজন করে প্রতিনিধি নির্বাচিত হবেন।

এছাড়া জানানো হয়, জাতীয় সংসদ (নিম্নকক্ষ) এবং প্রস্তাবিত উচ্চকক্ষের নির্বাচন একই সময়ে অনুষ্ঠিত হবে।

এর আগে সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবে উচ্চকক্ষের নাম নির্ধারণ করা হয় ‘সিনেট’ হিসেবে। সুপারিশে বলা হয়, ‘সংবিধান সংস্কার কমিশন সুপারিশ করে যে, বাংলাদেশে নিম্নকক্ষ (জাতীয় সংসদ) এবং উচ্চকক্ষের (সিনেট) সমন্বয়ে দ্বিকক্ষবিশিষ্ট একটি আইনসভা থাকবে। উচ্চকক্ষ আইনি যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে এবং নির্বাহী ক্ষমতার ওপর একটি গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে’।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com