শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী কিশোরগঞ্জে ৪০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার বরগুনায় নদীর তীরে ভেসে এল ৩২ ফুট লম্বা তিমির মৃতদেহ কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ; কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর পদক্ষেপ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু, সভাপতিত্ব করছেন খলিলুর রহমান সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম

হানিফ ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের ২ মামলা

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ৮৭ বার পড়া হয়েছে
হানিফ ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের ২ মামলা

কুষ্টিয়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ ও তার স্ত্রী ফৌজিয়া আলমের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এছাড়া তাদের দুই ছেলে ও এক মেয়ের কাছে সম্পদের হিসাব চেয়ে নোটিশও পাঠিয়েছে সংস্থাটি।

সোমবার (১৪ জুলাই) রাজধানীর সেগুনবাগিচায় দুদক প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন।

দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ হানিফের বিরুদ্ধে একটি মামলা করেন সহকারী পরিচালক মনিরুল ইসলাম। আরেকটি মামলায় হানিফ ও তার স্ত্রী ফৌজিয়াকে আসামি করে বাদী হন উপসহকারী পরিচালক সুবিমল চাকমা।

মামলার অভিযোগে বলা হয়েছে, হানিফ জ্ঞাত আয়বহির্ভূতভাবে ২৭ কোটি ৩৯ লাখ ২৯ হাজার ৩১ টাকার সম্পদ অর্জন করেছেন। তার ১৮টি ব্যাংক হিসাবে প্রায় ৮৬ কোটি ৬৬ লাখ টাকার সন্দেহজনক লেনদেন পাওয়া গেছে।

অপর মামলায় ফৌজিয়ার বিরুদ্ধে অভিযোগ, স্বামীর সঙ্গে যোগসাজশে তিনি ৪ কোটি ৬৯ লাখ ৬৮ হাজার ৪৯০ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। তার ১৬টি ব্যাংক হিসাবে ৩৩ কোটি ১৩ লাখ টাকার বেশি লেনদেনও সন্দেহজনক হিসেবে চিহ্নিত করেছে দুদক।

দুদক জানিয়েছে, মামলার পাশাপাশি অভিযুক্তদের ব্যাংক হিসাব ও স্থাবর-অস্থাবর সম্পদের ওপর নজরদারি বাড়ানো হয়েছে। তদন্ত চলছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com