শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী কিশোরগঞ্জে ৪০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার বরগুনায় নদীর তীরে ভেসে এল ৩২ ফুট লম্বা তিমির মৃতদেহ কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ; কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর পদক্ষেপ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু, সভাপতিত্ব করছেন খলিলুর রহমান সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম

এনসিপির সমাবেশ ঘিরে হামলা-সংঘর্ষ, গোপালগঞ্জে ১৪৪ ধারা জারি

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ১০৯ বার পড়া হয়েছে
এনসিপির সমাবেশ ঘিরে হামলা-সংঘর্ষ, গোপালগঞ্জে ১৪৪ ধারা জারি

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে হামলার পর পুরো শহরে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বুধবার দুপুরে শহরের লঞ্চঘাট এলাকায় এ হামলার ঘটনার পরপরই গোপালগঞ্জ জেলা প্রশাসন শহরজুড়ে ১৪৪ ধারা জারি করে সকল ধরনের জনসমাবেশ ও মিছিল নিষিদ্ধ ঘোষণা করেছে।

জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. কামরুজ্জামান জানান, শহরে অতিরিক্ত পুলিশ ও সেনা মোতায়েন রয়েছে।

দুপুর পৌনে ৩টার দিকে এনসিপির গাড়িবহরটি গোপালগঞ্জ সরকারি কলেজের সামনে পৌঁছালে ইট-পাটকেল ছোড়া শুরু হয়। এনসিপির অভিযোগ, নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা এ হামলায় অংশ নেয়।

শহরের পৌর পার্ক ও লঞ্চঘাট এলাকা কার্যত রণক্ষেত্রে পরিণত হয়েছে। সমাবেশস্থলের চেয়ার রাস্তায় এনে আগুন দেওয়া হয়। দোকানপাট বন্ধ হয়ে যায়, যান চলাচল বন্ধ হয়, এবং সর্বত্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাবার বুলেট, টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে।

এর আগে দুপুর আড়াইটার দিকে এনসিপির সমাবেশ শেষ হয়। ফেরার পথে তাদের গাড়িবহরের ওপর একাধিক দফায় হামলা হয়। এনসিপির অভিযোগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শুরুতে নিষ্ক্রিয় ছিল।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com