শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১ কালের সাক্ষী ২৫০ বছরের পুরোনো ঐতিহাসিক গোল মসজিদ হোসেনপুর উপজেলা পরিষদে বিশাল ভিমরুলের চাক, আতঙ্কে মানুষ নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

এইচএসসির স্থগিত পরীক্ষার নতুন রুটিন প্রকাশ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ৯৪ বার পড়া হয়েছে
এইচএসসির স্থগিত পরীক্ষার নতুন রুটিন প্রকাশ

মাইলস্টোন ট্র্যাজেডিতে স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের দুই দিনের পরীক্ষার নতুন সূচি দিয়েছে সরকার। এছাড়া বন্যার কারণে স্থগিত হওয়া কুমিল্লা বোর্ডের ১০ জুলাইয়ের পরীক্ষা এবং এনসিপির সমাবেশে হামলার পর সংঘাতের কারণে স্থগিত হওয়া গোপালগঞ্জ জেলার ১৭ জুলাইয়ের পরীক্ষারও নতুন তারিখ ঘোষণা করা হয়েছে।

ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ওপর জঙ্গি বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনার পর ২২ ও ২৪ জুলাইয়ের সব বোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়।

নতুন সূচি অনুযায়ী, ২২ জুলাইয়ের পরীক্ষা হবে ১৭ অগাস্ট। আর ২৪ জুলাইয়ের পরীক্ষা হবে ১৯ অগাস্ট। এছাড়া কুমিল্লা বোর্ডের ১০ জুলাইয়ের পরীক্ষা ১২ অগাস্ট নেওয়া হবে। ঢাকা বোর্ডের গোপালগঞ্জ জেলার ১৭ জুলাইয়ের পরীক্ষা হবে ১৪ অগাস্ট।

আন্তঃশিক্ষাবোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বুধবার এ চার দিনের পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হয়।

১৭ অগাস্ট সব বোর্ডে এইচএসসির রসায়ন দ্বিতীয় পত্র, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র, গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন দ্বিতীয় পত্র এবং উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্র পরীক্ষা হবে।

১৯ অগাস্ট সব বোর্ডে অর্থনীতি প্রথম পত্র এবং প্রকৌশল অংকন ও ওয়ার্কশপ প্র্যাক্টিস প্রথম পত্র বিষয়ের পরীক্ষার সূচি দেওয়া হয়েছে।

১২ অগাস্ট কুমিল্লা বোর্ডে পদার্থ বিজ্ঞান (তত্ত্বীয়) প্রথম পত্র, হিসাব বিজ্ঞান প্রথম পত্র ও যুক্তিবিদ্যা প্রথম পত্রের পরীক্ষা নেওয়া হবে।

১৪ অগাস্ট গোপালগঞ্জ জেলায় হবে এইচএসসির ভূগোল দ্বিতীয় পত্র বিষয়ের পরীক্ষা।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২১ অগাস্ট থেকে ৩১ অগাস্ট এইচএসসির ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com