শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী কিশোরগঞ্জে ৪০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার বরগুনায় নদীর তীরে ভেসে এল ৩২ ফুট লম্বা তিমির মৃতদেহ কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ; কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর পদক্ষেপ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু, সভাপতিত্ব করছেন খলিলুর রহমান সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম

চীনে ভূমিধসে ৬ জনের মৃত্যু, নিখোঁজ ১০

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ৮৬ বার পড়া হয়েছে
চীনে ভূমিধসে ৬ জনের মৃত্যু, নিখোঁজ ১০

অস্বাভাবিক ভারী বৃষ্টিপাতে চীনের উত্তরাঞ্চলে ভয়াবহ ভূমিধসে অন্তত ছয়জন নিহত হয়েছেন এবং আরও ১০ জন নিখোঁজ রয়েছেন। এর ফলে শত শত লোক বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম।

উত্তর হেবেই প্রদেশের লুয়ানপিং কাউন্টির একটি গ্রামে ভূমিধসের ফলে হতাহতের ঘটনা ঘটে। চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে, চেংদে শহরের কাছে একটি গ্রামে ভারী বৃষ্টির কারণে ভূমিধস ঘটে। চীন কর্তৃপক্ষ ত্রাণ ও উদ্ধার অভিযান শুরু করেছে এবং বেশ কয়েকজনকে উদ্ধার করেছে।

বেইজিংয়ের উপশহর মিয়ুন জেলার তাইশিতুন টাউনশিপে আকস্মিক বন্যা দেখা দেয়, যা আবাসিক এলাকা থেকে একাধিক যানবাহন ভাসিয়ে নিয়ে যায়। টানা বৃষ্টির কারণে হঠাৎ বন্যা ও ভূমিধস দেখা দিলে সেখান থেকে অন্তত ৪,৪০০ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। সিসিটিভি জানিয়েছে, ওই অঞ্চলের বহু গ্রামে এই দুর্যোগের প্রভাব পড়েছে।

চীনের জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম উইচ্যাটে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, মিয়ুনের রাস্তাগুলো পানিতে ডুবে গেছে, গাড়ি ও ট্রাক ভেসে বেড়াচ্ছে এবং আবাসিক ভবনগুলো প্লাবিত হয়েছে। বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে ১০ হাজারেরও বেশি মানুষ।

চীনের উত্তরাঞ্চল, যা সাধারণত শুষ্ক জলবায়ুর অঞ্চল হিসেবে পরিচিত, সাম্প্রতিক বছরগুলোতে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতে বন্যার ঝুঁকিতে পড়েছে। এমনকি রাজধানী বেইজিংও এর আওতাভুক্ত।

কিছু বিজ্ঞানী এই অতিবৃষ্টির প্রবণতাকে জলবায়ু পরিবর্তনের সঙ্গে যুক্ত করছেন। চীনের কেন্দ্রীয় আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, আগামী তিন দিন উত্তরাঞ্চলজুড়ে ভারী বর্ষণ অব্যাহত থাকবে। জলসম্পদ মন্ত্রণালয় বন্যা প্রবণ ১১টি প্রদেশ ও অঞ্চলে সতর্কতা জারি করেছে। 

রাষ্ট্রীয় সংবাদসংস্থা সিনহুয়া জানিয়েছে, সোমবার বেইজিং সর্বোচ্চ মাত্রার বন্যা সতর্কতা জারি করেছে। হেবেই প্রদেশে ‘গুরুতর’ বন্যা পরিস্থিতি পরিদর্শনে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ একটি বিশেষ দল পাঠিয়েছে।

এছাড়া শানশি প্রদেশেও ব্যাপক বৃষ্টিপাতে সড়ক পানিতে ডুবে গেছে এবং ফসল ও গাছপালা প্লাবিত হয়েছে বলে রাজ্য গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে। ঐতিহাসিক শহর শিয়ান অবস্থিত এই প্রদেশেও তাৎক্ষণিক বন্যার ঝুঁকি নিয়ে সতর্কতা জারি করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com