মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তিন মাস পর খুলেছে সুন্দরবন এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র নওগাঁয় কিশোর গ্যাংয়ের দুই নেতা গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র উদ্ধার অগাস্টে ২৯৭ কোটি ডলারের বেশি পাঠিয়েছেন প্রবাসীরা লিবিয়ার আটককেন্দ্র থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি বিএনপি-এনসিপি নেতাকর্মী ও সাংবাদিকদের নামে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রোজার পরেই এইচএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী

আগামী নির্বাচন সহজ হবে না: তারেক রহমান

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ৭০ বার পড়া হয়েছে
আগামী নির্বাচন সহজ হবে না: তারেক রহমান

আগামী নির্বাচন খুব সহজ হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (১১ আগস্ট) নওগাঁয় বিএনপির কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্যকালে তিনি এ কথা বলেন।

বিএনপি সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চায় জানিয়ে তারেক রহমান বলেন, ‘আমরা কাউকে হেয় করতে চাই না, আমরা কাউকে ছোটও করতে চাই না। আমরা সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। আমরা সবার মতামতকে সম্মান জানাতে চাই।’

তিনি বলেন, ‘আজকে যারা সংস্কার সংস্কার করছে, তাদেরকে বলতে চাই শহীদ জিয়ার সৈনিকেরা আরও আড়াই বছর আগেই এসব সংস্কারের দাবি তুলেছে।’

নেতাকর্মীদের উদ্দেশ্য করে তারেক রহমান বলেন, ‘বিএনপি কী কী সংস্কার করতে চায়, রাষ্ট্রকে জনগণের মতো করে গড়ে তোলার জন্য কী কী মেরামত করতে চায়, সেই বিষয়গুলোর সব আছে ৩১ দফার মধ্যে।’

তিনি আরও বলেন, ‘বিএনপির এই ৩১ দফা আর সরকারের ঐকমত্য কমিশেনের বক্তব্য শুনলে দেখবেন সবগুলো বিষয় মিলে যাচ্ছে। শুধুমাত্র ২/১টা বিষয় এদিক-সেদিক হতে পারে।’

তারেক রহমান বলেন, ‘বিএনপির ভাবমূর্তি নষ্ট হয় এমন কোনো কাজ করা যাবে না। আগামীর নির্বাচন খুব সহজ হবে না। কারণ একটি অদৃশ্য শক্তি ষড়যন্ত্র করে যাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘বিএনপির রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে। দেশের মানুষ বিএনপির উপর আস্থা রাখতে চায়। দেশের ২০ কোটি জনগণ যেভাবে চাইবে সেভাবেই দেশ পরিচালিত হবে। মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করবে। অন্তর্বর্তী সরকারের ঘোষিত সময় অনুযায়ী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে প্রত্যাশা বিএনপির।’

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com