বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেপ্তার ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু ও হাসপাতালে ভর্তির রেকর্ড হোসেনপুরে “মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা” প্রতিপাদ্যে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হোসেনপুরে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় ইতালিতে দূতাবাস কাজ করছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে চালু ১৯ কোটি ১০ লাখ সিম, জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু নিউ মেক্সিকোর নাম বদলে ‘নিউ আমেরিকা’ চান ট্রাম্প, নাকচ গভর্নরের অটোরিকশা চার্জে বছরে রাজস্ব ক্ষতি ৪ হাজার কোটি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাকুন্দিয়ার মিলনের মৃত্যু

হোসেনপুরে আ.লীগ ও ছাত্রলীগের একাধিক নেতা গ্রেফতার

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ১৪২ বার পড়া হয়েছে
হোসেনপুরে আ.লীগ ও ছাত্রলীগের একাধিক নেতা গ্রেফতার

শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ১৫ আগস্ট পালনের আড়ালে নাশকতা ঠেকাতে কিশোরগঞ্জের হোসেনপুরে আওয়ামী লীগ ও ছাত্রলীগের একাধিক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত ৯টা ৫৫ মিনিটে গোবিন্দপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি এনামুল হক মুকসুদকে আমান সরকার বাজার এলাকা থেকে এবং রাত ৪টা ২ মিনিটে হোসেনপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সারোয়ার রানাকে উপজেলার আনুহা গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

এছাড়া হোসেনপুর পৌর ছাত্রলীগ নেতা চঞ্চল মিয়া এবং নান্দানিয়া গ্রামের নারায়ণ ডহর বাজারের ওষুধ ব্যবসায়ী ও আওয়ামী লীগ সমর্থিত কর্মী আব্দুল বাতেনকেও আটক করা হয়। গ্রেফতারকৃত সারোয়ার রানাকে এর আগেও একবার পুলিশ আটক করেছিল।

হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন জানান, গ্রেফতারকৃত সারোয়ার রানা ও এনামুল হক মুকসুদকে কিশোরগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, কিশোরগঞ্জ সদর থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দায়ের করা একটি মামলায় তাদের আদালতে পাঠানো হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com